কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১২:৫৩ পিএম
প্রিন্ট সংস্করণ

ইইউ রাষ্ট্রদূতের পরামর্শ বিএনপির ওপর চপেটাঘাত : তথ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নাশকতা-বিশৃঙ্খলা পরিহারের যে পরামর্শ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত দিয়েছেন, তা বিএনপির অপরাজনীতির ওপর চপেটাঘাত। গতকাল বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সম্প্রতি বিএনপির সঙ্গে বৈঠকে ইইউ রাষ্ট্রদূতের করা মন্তব্য প্রসঙ্গে প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি যাদের কাছে গিয়ে বারবার ধরনা দেয়, তাদের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেছেন—হরতাল, অবরোধ,

জ্বালাও-পোড়াও এগুলো করা যাবে না। এগুলো গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে। তারা যে ক্রমাগতভাবে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে সে কথাটিই ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের মুখ থেকে বেরিয়ে এসেছে। এটি বিএনপির অপরাজনীতির ওপর বিরাট চপেটাঘাত।’

বিএনপির জোট প্রসঙ্গে ড. হাছান বলেন, ‘এখন বিএনপির জোটে কত দল সেটা নিয়ে একটা পরীক্ষা-নিরীক্ষা বা মাস্টার্সে অন্তত থিসিস হতে পারে। কারণ তারা কোনো সময় বলে ৩৬ দল, কোনো সময় ৫২ দল, কালকে মিটিং করল ১২ দল। আবার মির্জা ফখরুল সাহেব কয়েকদিন আগে বলেছেন, আমরা যে জোটটা করেছিলাম সেটা ভেঙে দিয়েছি, এখন আবার দেখা যাচ্ছে ১২ দলের সঙ্গে মিটিং করছে।’ তথ্যমন্ত্রী বলেন, ‘অ্যামিবা মাঝেমধ্যে নিজেকে দ্বিখণ্ডিত করে বাড়ে, সুতরাং বিএনপি আর অ্যামিবার মধ্যে প্রচুর মিল খুঁজে পাওয়া যাচ্ছে। ১২ দল আর ৩৬ দলের নাম যদি মির্জা ফখরুল সাহেব মুখস্থ বলতে পারেন, আমি উনাকে ধন্যবাদ জানাব।’ ফিলিস্তিনে ইসরায়েলি হামলা নিয়ে প্রশ্নে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘পৃথিবীর মানবাধিকার সংস্থাগুলো বিভিন্ন দেশে পান থেকে চুল খসলে বিবৃতি দেয় বা অনেক ক্ষেত্রে বিবৃতি বিক্রি করে আর এ ক্ষেত্রে তারা নিশ্চুপ। যেসব দেশ মানবাধিকার নিয়ে নানা দেশকে পরামর্শ দেয়, তাদেরও কোনো বক্তব্য খুঁজে পাওয়া যাচ্ছে না, যা খুবই দুঃখজনক।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X