কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০৯:২৯ এএম
প্রিন্ট সংস্করণ

নুরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন

নুরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন

গণঅধিকার পরিষদের সদস্য সচিব এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন। গতকাল শুক্রবার রাজধানীর শাহবাগ থানায় তিনি এ মামলার আবেদন করেন।

মামলার আবেদনে বলা হয়, নুরুল হক নুর হজ করার কথা বলে বিদেশে সফরে গিয়ে সংযুক্ত অরব আমিরাতের দুবাইয়ে অস্বীকৃত ইসরায়েল রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করে বাংলাদেশের নির্বাচিত সরকার উৎখাতের জন্য দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পবিত্র কাবাঘর তাওয়াফের নাম করে বিদেশে গিয়ে ইহুদি চক্রের সঙ্গে হাত মিলিয়ে নুরুল হক নুর প্রকৃতপক্ষে বাংলাদেশের রাষ্ট্র, সরকার ও পবিত্র ধর্ম ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টির হীন চক্রান্তে লিপ্ত হয়েছে।

আবেদনে আরও বলা হয়, গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়ার বক্তব্যে ইসরায়েলের মোসাদের সঙ্গে নুরুল হক নুরের যোগাযোগ ও আর্থিক লেনদেনের বিষয়টি প্রমাণিত হয়েছে। সম্প্রতি ডিবিসি ও সময় টিভিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পার্বত্য চট্টগ্রামের বিদ্রোহী জঙ্গিগোষ্ঠী কুকি চিনের সঙ্গে নুরুল হক নুরের যোগাযোগ রয়েছে, যা দেশের প্রচলিত আইন পরিপন্থি এবং রাষ্ট্রদ্রোহের শামিল। তাই, তার বিরুদ্ধে দণ্ডবিধি ১২৪(ক), ১২০(খ) ও ৫০৬ ধারায় মামলা নথিভুক্ত করতে আবেদন করা হচ্ছে।

এ বিষয়ে গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ কালবেলাকে বলেন, কয়েকদিন ধরে সরকারের গোয়েন্দা সংস্থা বিভিন্নভাবে দলের ভেতরের কিছু লোককে দিয়ে গণঅধিকার পরিষদকে ভাঙার চেষ্টা করছে। একই সময়ে সরকারও বিভিন্নভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে। শাহবাগ থানায় যে মামলার আবেদন করা হয়েছে, তা চলমান ষড়যন্ত্রেরই অংশ। গণঅধিকার পরিষদের অভ্যন্তরীণ যে সংকট আর সদস্যসচিব নুরুল হক নুরের বিরুদ্ধে মামলার এ আবেদন একই সূত্রে গাঁথা।

শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ কালবেলাকে বলেন, অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি দেখছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকিবকে নিয়ে নেপাল ক্লাবের বার্তা

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী / তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে

বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা সরকারের: অর্থমন্ত্রী

ইরানি জাহাজে ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রতিক্রিয়া 

উচ্চ মাধ্যমিকের ২ পক্ষের সংঘর্ষ, ৩ জনকে হল থেকে বহিষ্কার

সাতক্ষীরায় ‘মাদকবিরোধী সপ্তাহ’ ঘোষণা খুলনা রেঞ্জ ডিআইজির

আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার নিয়োগপ্রত্যাশীর

লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

১০

এইচএসসির কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত

১১

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

১২

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

১৩

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

১৪

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

১৫

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

১৬

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

১৭

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

১৯

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

২০
X