শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
রঞ্জন দেব
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০২:৫৬ এএম
আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৮:৪৫ এএম
প্রিন্ট সংস্করণ

বিমানবন্দরে লোকবল সংকটে বিঘ্নিত প্রবাসী কল্যাণ ডেস্কের কাজ

বিমানবন্দরে লোকবল সংকটে বিঘ্নিত প্রবাসী কল্যাণ ডেস্কের কাজ

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অধীনে অভিবাসী কর্মীদের সহায়তা দিতে বিমানবন্দর এবং প্রয়োজনে অন্যান্য বহির্গমন ও প্রত্যাগমন স্থানে প্রবাসী কল্যাণ ডেস্ক স্থাপন করা হবে। ২০১৮ সালের প্রণীত আইনে এমনটা উল্লেখ থাকলেও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পাশাপাশি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এ ডেস্ক পরিচালনা করছেন। আইনে বিএমইটিকে ডেস্ক পরিচালনার ব্যাপারে কিছুই বলা নেই।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের লোকবল সংকট ও প্রয়োজনীয় নিয়োগ দেওয়ার ধীরগতির সুযোগে বিএমইটিও প্রবাসী কল্যাণ ডেস্ক পরিচালনার দায়িত্বে রয়েছে। এতে দুই প্রতিষ্ঠানের টানাপোড়নে ব্যাহত হচ্ছে প্রবাসী কল্যাণ ডেস্কের কাজ।

জানা গেছে, বিদেশগামী ও প্রত্যাগতকর্মীদের আগমনকালে সহায়তা, মৃতদেহ পরিবহন ও দাফন খরচ বাবদ ৩৫ হাজার টাকা দেয় প্রবাসী কল্যাণ ডেস্ক। প্রবাসী কল্যাণ ডেস্কে সেবাপ্রত্যাশীদের তাৎক্ষণিক সেবা দেওয়া হয়। পৃথিবীর ১৭৬ দেশে এক কোটির বেশি কর্মী বিদেশে কর্মরত রয়েছেন। ১৯৯২ সালের ১ জুলাই অনুষ্ঠিত ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিলের প্রথম বোর্ডসভায় প্রবাসী কল্যাণ ডেস্ক স্থাপনের সিদ্ধান্ত হয়। ১৯৯৫ সাল থেকে প্রবাসী কল্যাণ ডেক্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জনবল পদায়ন করে সেবা দেওয়া শুরু করে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৭ দিন ২৪ ঘণ্টা সচল থাকে। তাই প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তাদের ডিউটি তিন শিফটে ভাগ করা হয়েছে। প্রতি শিফটে একজন করে শিফট ইনচার্জসহ ১৪ থেকে ১৫ জন ১২ ঘণ্টা করে ডিউটি করেন। বিমানবন্দরে মোট ৬টি প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে সেবা কার্যক্রম চলছে। প্রবাসীদের সুবিধার্থে বিমানবন্দরের বিভিন্ন স্থানে এই ডেস্কগুলো কাজ করছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী উপপরিচালক (প্রশাসন) নাজমুল হক বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতেই দুই প্রতিষ্ঠানের সমন্বয়ে প্রবাসী কল্যাণ ডেস্ক পরিচালিত হচ্ছে। ২০১৮ সালের আইন অনুযায়ী ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অধীনেই প্রবাসী কল্যাণ ডেস্ক পরিচালিত হওয়ার বিধান রয়েছে। তবে লোকবল সংকট এবং নিয়োগ না হওয়ায় ডেস্কের কার্যক্রম ব্যাহত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

ভারতের সাথে পারল না বাংলাদেশ

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

১০

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

১১

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

১২

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

১৩

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

১৪

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

১৫

বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কোথায়

১৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১৭

‘হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল’

১৮

মিয়ানমার থেকে আসা ২.৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

১৯

বিশ্বকাপের মাঝেই বিপর্যয়! প্রতিযোগিতা থেকে এক দেশকে নিষিদ্ধ করল ফিফা

২০
X