কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০২:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

বিমানের প্রশ্নফাঁসে চাকরি গেল আরও ১০ জনের

বিমানের প্রশ্নফাঁসে চাকরি গেল আরও ১০ জনের

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও ১০ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে চাকরি থেকে অবসায়ন, একজনকে সাময়িক বরখাস্ত ও চারজনের নিয়োগের চুক্তি বাতিল করা হয়েছে। বিমান বাংলাদেশের এক কর্মকর্তা জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়ের মামলায় ডিবির দেওয়া অভিযোগপত্রে নাম আসায় ১০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে ডিবির হাতে গ্রেপ্তার ১১ জনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছিল। গত বছরের ২১ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০টি পদের লিখিত পরীক্ষা ছিল। পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বেশ কয়েকজনকে আটক করে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় করা মামলার ২ জুলাই বিমানের তৎকালীন ডিজিএম তাইজ ইবনে আনোয়ারসহ ৩০ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় ডিবি। তাইজ ইবনে আনোয়ার প্রেষণে বিমানে নিয়োগ পেয়েছিলেন। বিমান সূত্র জানায়, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজিমের স্বাক্ষরে বিমানের নিরাপত্তারক্ষী আইউব উদ্দিন, মোটর ট্রান্সপোর্ট অপারেটর মিজানুর রহমান, নজরুল ইসলাম, ফারুক হোসেন, মহসিন আলীকে চাকরি থেকে অবসায়ন করা হয়েছে। সাময়িক বরখাস্ত ও চুক্তি বাতিলের পাঁচটি অফিস আদেশে স্বাক্ষর করেছেন বিমানের পরিচালক প্রশাসন (অতিরিক্ত দায়িত্ব) নওসাদ হোসেন। সাময়িক বরখাস্ত করা হয়েছে বিমানের যানবাহন বিভাগের শিডিউলিং সুপারভাইজার মোহাম্মদ মাহবুব আলম শরীফকে। চুক্তি বাতিল করা হয়েছে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ট্রাফিক হেলপার আল আমিন, আবদুল মালেক, আলমগীর হোসেন ও ক্লিনার তাপস কুমারের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

স্পেনের বিশ্বজয়ে ফের আলোচনায় ‘বাবা ভাঙ্গা’, কতটা মিলল কথিত সেই ভবিষ্যদ্বাণী?

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

১১

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

১২

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

১৩

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

১৪

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

১৫

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

১৬

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

১৭

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৮

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

১৯

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

২০
X