কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০২:০৯ এএম
প্রিন্ট সংস্করণ

ইসলামী ঐক্যজোটের নতুন কমিটি

ইসলামী ঐক্যজোটের নতুন কমিটি

ইসলামী ঐক্যজোটের সম্মেলনে নতুন জাতীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হলেও নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আসেনি। মাওলানা আবুল হাসানাত আমিনী আবারও দলের চেয়ারম্যান এবং মহাসচিব পদে বহাল আছেন মুফতি ফয়জুল্লাহ। গতকাল রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির সম্মেলনের পর নতুন কমিটি ঘোষণা করা হয়। ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনীর সভাপতিত্বে দলীয় কর্মসূচি ও প্রস্তাবনা পেশ করেন মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। পরে নতুন কমিটির ঘোষণা দেন তিনি। জাতীয় নির্বাহী কমিটিতে নির্বাহী চেয়ারম্যান পদে আছেন মাওলানা আবদুর রশীদ মজুমদার। ভাইস চেয়ারম্যান হলেন মাওলানা আনাস মাদানী, মাওলানা সলিমুল্লাহ, অধ্যাপক এহতেশাম সারোয়ার, মাওলানা লেহাজ উদ্দীন, মাওলানা আতাউর রহমান, মাওলানা শওকত হোসাইন সরকার, মুফতি সাইফুল ইসলাম, হাফেজ আবুল ফারাহ আমিনী, মাওলানা মুখলিছুর রহমান কাসেমী, মোবারকা ফয়েজ ও তাসলিমা সুলতানা। যুগ্ম মহাসচিব হচ্ছেন মুফতি মুহাম্মদ তৈয়্যেব হোসাইন, মাওলানা আবুল কাশেম, মাওলানা ফজলুর রহমান, মাওলানা শেখ লোকমান হোসাইন, মাওলানা আলতাফ হোসাইন, মুফতি আবদুল কাইয়ুম, মাওলানা মঈন উদ্দীন রুহী ও মুফতি এ এইচ এম জিয়াউল হক মজুমদার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরেছেন কম্বোডিয়ার সাইবার স্কাম থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি 

৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার

ক্রসফায়ারে স্বামী নিহতের পর মাদক রাজ্যের রানী হন স্ত্রী

ফটিকছড়ি থানা জামায়াতের আমিরের মন্তব্য / ‘প্রচলিত সংবিধান মানলে মুজিব জাতির পিতা, হাসিনা প্রধানমন্ত্রী’

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের প্রতিনিধিদলের বৈঠক

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গেয়েছেন ‘নকল’ শাকিরা

এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

বাজেটে বড় আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলেও বাস্তবায়নই চ্যালেঞ্জ : সিপিডি

টাঙ্গুয়ার হাওরে চায়না দুয়ারি জালে মাছ নিধন

১০

মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা

১১

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

১২

ঢাকায় পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার

১৩

মধ্যরাতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি

১৪

ইতালিতে কঠোর হচ্ছে আশ্রয় ও ডাবলিন প্রক্রিয়া

১৫

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা নিখোঁজ

১৬

বিশ্বকাপে মাঠে নামার আগেই যে রেকর্ড গড়লেন মেসি

১৭

শূন্যরেখায় ১২ জনের অবস্থান

১৮

নতুন বাজেটে অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা তুলে ধরলেন মাহদী আমিন

১৯

ফের কমলো স্বর্ণের দাম

২০
X