কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০২:১১ এএম
প্রিন্ট সংস্করণ
আন্দোলনরতদের প্রত্যাখ্যান

ভাতা বাড়ল পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের

ভাতা বাড়ল পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের

বেসরকারি রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল শিক্ষার্থীদের ভাতা ২০ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকায় উন্নীত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার সন্ধ্যায় এ ঘোষণা দেন তিনি। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) অধিভুক্ত ইনস্টিটিউটগুলোতে অধ্যয়নরত সব প্রশিক্ষণার্থীর ভাতাই বাড়ানো হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় প্রধানমন্ত্রী বেসরকারি পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা আপাতত ৫ হাজার টাকা বাড়িয়েছেন। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের প্রত্যাখ্যান: এদিকে ভাতা বাড়ানোর বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সহসভাপতি ডা. তানভীর। তিনি বলেন, ভাতা বাড়ানো হলে আমাদের জানানোর কথা। খবরে জানতে পারলাম মাত্র ৫ হাজার টাকা বাড়ানো হয়েছে। এটি হলে আমরা তা মানি না। এর আগে গত ৮ জুন জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠক ও সংবাদ সম্মেলন করেন বেসরকারি পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। এতে ১২ জুনের মধ্যে দাবি-দাওয়া মেনে না নিলে পরদিন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেন। ১১ জুন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সে (বিসিপিএস) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে দাবির বিষয়ে সন্তোষজনক আলোচনার আশ্বাসে কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়। কিন্তু শেষ পর্যন্ত আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় গত ৮ জুলাই শহীদ মিনার এলাকায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। পরদিন একই স্থানে শুরু করেন গণঅনশন। ১০ জুলাই স্মারকলিপি দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান তারা। পরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহর মধ্যস্থতায় ১০ জুলাই শাহবাগের পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি স্থগিত করেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১০

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১২

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৩

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৪

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৫

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৬

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৭

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৮

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৯

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

২০
X