সাভার প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০২:১৩ এএম
প্রিন্ট সংস্করণ

সৌদিতে নিহত সাইফুলের মেয়ের আকুতি, বাবাকে দেখতে চাই

সৌদিতে নিহত সাইফুলের মেয়ের আকুতি, বাবাকে দেখতে চাই

বাবাকে একটু দেখতে চাই। আমার বাবাকে এনে দাও। তার কাছে যাব। গত ২৪ জুলাই সৌদি আরবের দাম্মামে অগ্নিকাণ্ডে নিহত প্রবাসী সাইফুল ইসলামের ৯ বছরের ছোট্ট মেয়ে নুসরাত জাহান সাইকা মায়ের কোলে বসে এভাবেই বিলাপ করছিল। সাইফুলের স্ত্রী, কন্যা আর স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে সেখানকার পরিবেশ। মা নাসিমা আক্তার মেয়েকে সান্ত্বনা দিতে গিয়ে নিজেই কান্নায় ভেঙে পড়ছেন। শিশু নুসরাত শেষবারের মতো দেখতে চায় বাবার মুখটি। তার আহাজারিতে বাকরুদ্ধ স্বজনরা। নিহত সাইফুলের বাড়ি সাভারের বলিয়ারপুরের সাতানিপাড়ায়। ১৩ মাস আগে সৌদি আরবের একটি সোফা কারখানায় ট্রাকচালক হিসেবে চাকরি নেন পরিবারের বড় ছেলে সাইফুল। গত শুক্রবার ওই কারখানায় অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে নিহত হন। দুর্ঘটনার দিন দুপুরে মোবাইল ফোনে শেষবার কথা বলেন স্ত্রীর সঙ্গে। এরপর ঘুমানোর কথা বলে ফোন রেখে দেন। সে ঘুম আর ভাঙেনি। একমাত্র মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন ছিল তার। এদিকে সাইফুলের মা নবীজা বেগম কেঁদে বলেন, আল্লাহ আমার আগে কেন ছেলেটাকে নিলা? মরা ছেলের মুখটা অন্তত নসিবে রাইখো। দ্রুত সন্তানের লাশটি দেশে আনার ব্যবস্থা করতে সরকারসহ সংশ্লিষ্টদের কাছে আকুতি জানান তিনি। নিহতের ছোট দুই ভাইয়ের একজন গাড়িচালক আর অন্যজন গ্যারেজ মেকানিক। অসচ্ছল পরিবারটির দাবি, সরকার ও বিদেশি কোম্পানিটি যেন তাদের ভাইয়ের পরিবারের জন্য সহায়তার হাত বাড়িয়ে দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

১০

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

১১

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

১২

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

১৩

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৪

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৫

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

১৬

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১৭

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১৮

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১৯

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

২০
X