কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০৬:২২ এএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ০৯:১৮ পিএম
প্রিন্ট সংস্করণ

আদালতের অনেক সহানুভূতি পাচ্ছেন ড. ইউনূস

পররাষ্ট্রমন্ত্রী
আদালতের অনেক সহানুভূতি পাচ্ছেন ড. ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস আদালতের অনেক বেশি সহানুভূতি পাচ্ছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল ঢাকায় সফররত ইন্টারন্যাশনাল রেডক্রস ফেডারেশনের প্রেসিডেন্ট কেট ফোর্বসের সঙ্গে সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ইউনূসের ক্ষেত্রে আইনের অপব্যবহার হলে বাংলাদেশে বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে। গতকাল ব্রিফিংয়ে এক সাংবাদিক এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জানতে চান। জবাবে হাছান মাহমুদ বলেন, আইন তার নিজস্ব গতিতে চলছে। ড. ইউনূসের ক্ষেত্রেও কোনো অপব্যবহার হচ্ছে না। বরং তিনি আইনগতভাবে অন্য যে কোনো অভিযুক্ত ব্যক্তির চেয়ে আদালতের অনেক বেশি সহানুভূতি পাচ্ছেন। কোর্ট তাকে সঙ্গে সঙ্গে আগাম জামিন দিয়েছেন। এক ঘণ্টার জন্যও গ্রেপ্তার করা হয়নি। এক্ষেত্রে অন্য কেউ হলে সেটি পেতেন কি না, সে ব্যাপারে সন্দেহ আছে।

এর আগে ভারতের লোকসভা নির্বাচনে বিজয়ী এনডিএ জোটকে অভিনন্দন জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পাশাপাশি ইন্ডিয়া জোটকেও অভিনন্দন জানাই, তারাও ভালো করেছে। সঙ্গে ভারতের জনগণকেও অভিনন্দন, নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার জন্য। ভারতের নতুন সরকারের সঙ্গে সম্পর্কের বিষয়ে মন্ত্রী বলেন, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। আশা করি আগামীতেও তা অব্যাহত থাকবে।

দ্বিপক্ষীয় বিষয়গুলোতে আলোচনা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, গত ফেব্রুয়ারিতে ভারত সফরে কিছু বিষয়ে আলোচনা হয়েছে। আরও কিছু আলোচনার জন্য তাদের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করা প্রয়োজন ছিল। শিগগির প্রধানমন্ত্রী ভারত সফর করতে পারেন। সে সফরে বাকি বিষয়গুলো আলোচনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবি শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ, ৬ বাস আটক

সরকারি সম্পত্তি আত্মসাৎ / সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু

মিরপুর ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

পাহাড় ধসের শঙ্কা: পাঁচ জোনে বিভক্ত চট্টগ্রাম, ৮ শেল্টার হোম প্রস্তুত

ডিএমপির ৬ ডিসির পদে রদবদল

যুক্তরাজ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি  

সমস্যা থাকবেই, বসে থাকলে চলবে না: প্রধানমন্ত্রী

খাচ্ছেন কম, তবুও বাড়ছে ওজন? জেনে নিন কারণ ও করণীয়

বিরতির অবসান, যে সিনেমা দিয়ে ফিরছেন বুবলী

অন্ধকারে বান্দরবানের ৪ উপজেলা

১০

পরিবেশ সচিবকে প্রত্যাহার

১১

ফোনে খুনির কল / ‘তোর বাবাকে মারতে চাইনি, কয়েকটা ছুরিকাঘাত করেছি’ 

১২

বিশ্বকাপের মাঝেই মেসির বউকে বিশেষ উপহার পাঠালেন রোনালদোর বান্ধবী

১৩

একসঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছাড়লেন বাবা-ছেলে

১৪

সংগঠিত হোন, লড়াই এখনো বাকি: মাহফুজ আলম

১৫

মঙ্গলবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৬

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন আনিছুর রহমান

১৭

ব্রাজিলের পরাজয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সমর্থক

১৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবনীসহ ৩ বই সংরক্ষণের আদেশ বাতিল

১৯

অস্ত্রসহ ৪ জনকে আটক করল র‍্যাব

২০
X