কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০৩:৪৩ এএম
আপডেট : ০৯ জুন ২০২৪, ০৭:৩২ পিএম
প্রিন্ট সংস্করণ

চাঁদ দেখা গেছে ঈদুল আজহা ১৭ জুন

চাঁদ দেখা গেছে ঈদুল আজহা ১৭ জুন

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে আগামী ১৭ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। গতকাল শুক্রবার সন্ধ্যার পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৫ সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য সন্ধ্যার পর কমিটির সভা হয়।

শুক্রবার রাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন, বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১৭ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

১৭ জুন ঈদ হবে ধরে ১৬ থেকে ১৮ জুন কোরবানি ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার। তবে তার আগে দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় একটানা পাঁচ দিন ছুটি মিলে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য।

ঈদুল আজহায় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় বিশ্বের সামর্থ্যবান মুসলমানরা গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট প্রভৃতি কোরবানি করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

আজকের স্বর্ণের বাজারদর

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

১০

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

১১

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

১২

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

১৩

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

১৪

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১৫

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

১৬

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

১৭

রাজধানীতে আজ কোথায় কী

১৮

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

১৯

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

২০
X