কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০২:১৮ এএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০৮:৫৪ এএম
প্রিন্ট সংস্করণ
অ্যামাজনে চাকরির বিজ্ঞাপন

চীনা প্রতারকরা হাতিয়ে নিয়েছে শতকোটি টাকা

ডিবি পুলিশের হাতে আটক দুই চীনা নাগরিকসহ চার ব্যক্তি। ছবি: কালবেলা
ডিবি পুলিশের হাতে আটক দুই চীনা নাগরিকসহ চার ব্যক্তি। ছবি: কালবেলা

ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের মতো কোম্পানির নাম ও লোগো ব্যবহার করে এতে চাকরি দেওয়ার নাম করে বাংলাদেশ থেকে শতকোটি টাকা হাতিয়েছে একটি চীনা প্রতারক চক্র। চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষকে আকৃষ্ট করে এ প্রতারণা করেছে চক্রটি। পরে প্রতারণার টাকা হুন্ডিতে পাচার করা হয়েছে। তাদের সহায়তা করেছে বাংলাদেশি একটি চক্র।

ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ প্রতারক চক্রের দুই চীনা নাগরিক ঝ্যাং পিং, ঝ্যাং ইরউয়া এবং বাংলাদেশি সিয়াম চৌধুরী ও আবীর হোসেনকে গ্রেপ্তারের পর এই তথ্য বেরিয়ে আসে। রাজধানীর রমনা থানায় প্রতারণার শিকার এক ব্যক্তির করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা গত মঙ্গলবার চট্টগ্রামে ডিবি এই অভিযান চালায়।

ডিবির সাইবার বিভাগের কর্মকর্তারা বলছেন, অ্যামাজন, ফেসবুক, গুগলের মতো প্রতিষ্ঠানের কাছাকাছি ইউআরএল তৈরি করে বাংলাদেশে এ প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল। এরপর মাত্র সাড়ে চার মাসের ব্যবধানে হাতিয়ে নেওয়া হয় শতকোটি টাকা। এর সিংহভাগই হুন্ডির মাধ্যমে চীনে পাচার হয়েছে। সাবেক একজন অতিরিক্ত সচিবও এই চক্রের খপ্পরে পড়ে খুইয়েছেন লাখ লাখ টাকা।

সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের ফিন্যান্সিয়াল ও সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিমের প্রধান এডিসি সাইফুর রহমান আজাদ কালবেলাকে বলেন, প্রতারকরা চীনে বসে অ্যামাজন ইউআরএলের কাছাকাছি অনেক ওয়েবসাইটের ডোমেইন কিনে রেখেছে। যেগুলো ব্যবহার করে প্রতারণার ফাঁদ পাতে বাংলাদেশে। amazon99s.com ইউআরএলের ওয়েবসাইটিতে ব্যালেন্স, রিচার্জ, উইথড্রো অপশন ছাড়াও বিভিন্ন পণ্যের প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে। যেগুলো বিক্রি করতে হয়। তিনি বলেন, প্রতারক চক্রটি শুরুতে কিছু কিছু পণ্য কেনার পর কমিশন দিত এবং সেগুলো উঠিয়ে নেওয়ার সুযোগ দিত। কিন্তু বড় অঙ্কের লেনদেন করতে গেলেই সেটার কমিশন ওঠাতে গেলে আটকে দিত এবং নতুন করে আরও রিচার্জ করতে বলত। নতুন করে রিচার্জ না করলে আর উইথড্রো করতে দিত না। ধাপে ধাপে গ্রাহকের বিশ্বাসযোগ্যতা অর্জন করার পর গ্রাহক বড় অঙ্কের টাকা দিলে নতুন নতুন শর্ত জুড়ে দিত তারা। নতুন শর্ত পূরণ না করলে গ্রাহকের ইতোমধ্যে দেওয়া টাকা বা তার অর্জিত মুনাফা উত্তোলনে আর কোনো পথ থাকে না। নতুন করে আর কোনো ট্রানজেকশন না করলে গ্রাহককে সব ডিজিটাল মাধ্যম থেকে ব্লক করে দিত।

এই কর্মকর্তা বলেন, এই চক্রের মূলহোতা ডেং শোয়াইমিং চীনে বসে বাংলাদেশসহ বিভিন্ন দেশে প্রতারণার জাল ফেলেছেন। এরপর তার দুই কর্মী ঝ্যাং পিং, ঝ্যাং ইরউয়াকে বাংলাদেশে পাঠান। তারা এখানে এসে দেশি দুই ব্যক্তিকে সহযোগী হিসেবে খুঁজে বের করেন। তাদের কাছ থেকে বিভিন্ন অপারেটরের অন্তত তিন হাজার সিমকার্ড জব্দ করা হয়েছে। সবই বিভিন্ন কোম্পানির মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট রয়েছে।

ডিবি জানিয়েছে, এই চক্রের সদস্যরা লোভনীয় চাকরির বিজ্ঞাপন দিত ফেসবুক ও ইউটিউবে। অ্যামাজনে চাকরি, দিনে ১৫ থেকে ২০ মিনিট কাজ করলে ২০০ টাকা থেকে শুরু করে ১৮ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব—এমন কথা বলত। আগ্রহীদের আবেদন করতে আহ্বান জানাত তারা। গ্রাহক আগ্রহী হয়ে সম্মতি প্রকাশ করলে তাকে amazon99s.com ইউআরএলের একটি ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়। যার মাধ্যমে বিভিন্ন পণ্য কেনাবেচা করা যায়। পণ্যভেদে শতকরা ১০ ভাগ থেকে শুরু করে ৬০ ভাগ পর্যন্ত কমিশন দেওয়ার প্রলোভন দেখাত তারা। মাস্ক, টি-শার্ট, ঘড়ি, প্যান্ট, ফার্নিচারসহ নানা ধরনের পণ্যের প্রদর্শনী থাকে তাদের ওয়েবসাইটে।

অন-অ্যারাইভাল ভিসায় এসে প্রতারণা: তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, চক্রটির প্রধান চীনা নাগরিক ডেং শোয়াইমিং পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করেন। তার প্রতিনিধি হয়ে ধাপে ধাপে চীনা নাগরিকরা বাংলাদেশে আসতেন। পর্যটক হিসেবে অন অ্যারাইভাল ভিসায় তারা বাংলাদেশে প্রবেশ করতেন। প্রতারণার ফাঁদ পাতার পর গত সাড়ে চার মাসে তিন ধাপে ডেং শোয়াইমিংয়ের প্রতিনিধিরা বাংলাদেশে এসেছেন। প্রতি ধাপে আসা প্রতিনিধিরা এক মাস করে থাকতেন। এরপর অন্য গ্রুপ আসত। চট্টগ্রাম থেকে গ্রেপ্তার দুই চীনা নাগরিক তৃতীয় ধাপে বাংলাদেশে এসেছিল।

গ্রেপ্তার চীনা প্রতারকদের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, কিছু টাকা যারা বিনিয়োগ করত, তাদের দিত। বাকি টাকা হুন্ডির মাধ্যমে চীনে পাচার করত। চটকদার বিজ্ঞাপন দিয়ে অ্যামাজনের মতো প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন উপায়ে টাকা নিয়েছে। প্রতিদিন গড়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল চক্রটি। এই টাকার সিংহভাগই তারা চীনে পাচার করেছে।

তিনি বলেন, এই চক্রের আরও যারা জড়িত আছে, বাংলাদেশে তাদের যারা সহযোগিতা করেছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে। কীভাবে তারা টাকা চীনে পাচার করেছে, তা আমরা তদন্ত করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১০

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১১

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১২

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৩

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৪

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৫

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৬

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৭

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৮

টাঙ্গাইলে গ্যাস পাইপলাইনে ফাটল, গ্যাস সরবরাহ বন্ধ

১৯

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২০
X