কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০৩:১৮ এএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০৯:২৮ এএম
প্রিন্ট সংস্করণ
ইতিহাস

পর্তুগিজ ইতিহাসের সাক্ষী এক কবরস্থান

পর্তুগিজ ইতিহাসের সাক্ষী এক কবরস্থান

কানপুর নগর পুলিশ স্টেশন ধরে গ্রিন পার্ক স্টেডিয়ামে আসতে গেলে ভিআইপি রোডের পাশে তাকালেই চোখে পড়বে বিশাল এক ঐতিহাসিক সমাধি। কয়েকশ বছরের পুরোনো সব স্থাপনা দ্বারা নির্মিত। প্রথম দেখাতেই মনে হবে এটি পূর্ব কোনো ইতিহাসকে স্মরণ করিয়ে দিচ্ছে। ভেতরে প্রবেশের পর আরও স্পষ্ট হওয়া যায়। হ্যাঁ, ভারত উপমহাদেশে পর্তুগিজদের আগমনের ইতিহাস এখানেই সমাধিত আছে। এখানে পর্তুগিজ ও ইউরোপিয়ান সেনা অফিসার, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিভিল সার্জন, মার্চেন্ট, সাধারণ কর্মচারীসহ মোট ১ হাজার ২০০টির মতো সমাধি আছে। যার বেশিরভাগই শিশু-কিশোর ও বৃদ্ধ নারীদের জীবনের বর্ণনা দেয়।

সমাধিতে প্রবেশের মুখেই দেখা গেল বেশ কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাকে। অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করে একের পর এক ইতিহাসে চোখ বুলানো গেল। ভারত উপমহাদেশে পর্তুগিজদের আগমন থেকে শুরু করে তাদের মৃত্যুরও বেশ নিদর্শন এখানে সংরক্ষিত আছে। সমাধিস্থলটিতে ঘুরে বেশকিছু ইতিহাস জানা গেছে। বিশেষ করে এই সমাধিস্থলের উৎপত্তি হয়েছিল লেফটেন্যান্ট কর্নেল জন স্টেফেনের মৃত্যুর পর। প্রথমবার তাকে এখানে সমাধিত করা হয়।

এরপর ধীরে ধীরে সমাধিত করা হয়েছিল উপমহাদেশের শাসন নেওয়া ইউরোপিয়ানদের ছেলেমেয়ে ও স্ত্রীদের। কানপুরের এই পর্তুগিজ সমাধিতে আছেন ২৯১ জন ইউরোপিয়ান মিলিটারি অফিসারও। তাদের মধ্যে লেফটেন্যান্ট জশ পেন নামের এক সেনা কর্মকর্তার সমাধিস্থলে গিয়ে জানা যায়, ১৮০৬ সালে পোর্ট অব বুদিকে প্রতিপক্ষের হামলায় তার মৃত্যু হয়েছিল। ১৭৮৯ সালে মারা যাওয়া লেফটেন্যান্ট পার্কসের সমাধিও এই স্থানে দেখা গেছে। তারা সবাই ১৭৬০ সালের দিকে এই উপমহাদেশে এসেছিলেন বলে ইতিহাস থেকে জানা গেছে। কানপুরকেন্দ্রিক বাণিজ্য শুরু করার পর তারা এখানে দীর্ঘদিন ধরে স্থায়ী বসবাস করেছিলেন। এই সমাধিতে অনেকের মৃত্যুর কারণও বর্ণনা করা আছে। যেমন মিস লুসি ম্যারি ব্রুস নামে এক নারীর মৃত্যুর কারণ বলা আছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ থাকার পর তার মৃত্যু হয়েছিল। যদিও বছরের পর বছর ধরে পড়ে থাকা সমাধিস্থলে অনেকের মৃত্যুর বর্ণনা এখন আর পাওয়া যায় না। তারপরও এখানে গেলেই চোখের সামনে ভেসে আসবে শতবছরের পুরোনো ইতিহাসের এক টুকরো ছবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১০

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১১

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১২

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৩

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৪

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৫

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৬

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৭

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৮

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৯

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

২০
X