কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০৩:৩১ এএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০৭:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ
বিচিত্র

আবাসিক হোটেলে ভার্চুয়াল রিসিপশনিস্ট

আবাসিক হোটেলে ভার্চুয়াল রিসিপশনিস্ট

অতিথি ও পর্যটকদের অভ্যর্থনায় আবাসিক হোটেলে নারী বা পুরুষ রিসিপশনিস্ট থাকবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যদি দেখেন, সেখানে সশরীরে কেউ নেই, তখন বিষয়টি ভৌতিক মনে হলেও আসলে বাস্তবে তা নয়! হোটেলের ফ্রন্ট ডেস্কে রাখা ল্যাপটপের স্ক্রিনে তার উপস্থিতি দেখা যাবে। অভ্যর্থনাকারী তার দায়িত্ব ঠিকঠাক পালন করছেন অনলাইনে যুক্ত হয়ে অর্থাৎ ভার্চুয়ালি। সেখান থেকেই প্রয়োজনীয় নির্দেশনাও দিচ্ছেন। মাত্র দুজন নিরাপত্তাকর্মীর সঙ্গে মুষ্টিমেয় প্রযুক্তিবিদ সশরীরে কাজ করেন হোটেলটিতে। ভারতের সবচেয়ে প্রযুক্তিসমৃদ্ধ শহর বেঙ্গালুরুতে হোটেলটির অবস্থান। এভাবেই যেন এক নতুন চমক দেখাল উদ্ভাবনের এ নগরী।

অতিথিদের চেক ইন থেকে শুরু করে নিরাপত্তাসহ অন্যান্য সেবা ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে পেশাদারের মতো দিচ্ছেন দক্ষ আতিথেয়তা। কর্মকর্তারা হেড অফিসে বসেই সুন্দর করে সবকিছু সমন্বয় করছেন। ভারতের অন্য কোথাও এখনো প্রযুক্তির এমন অভিনব ব্যবহার শুরু হয়নি।

সম্প্রতি বেঙ্গালুরু ঘুরে এসে ভার্চুয়াল রিসিপশনিস্টের ছবিসহ সামাজিক যোগাযোগমাধ্যমে হোটেলের পুরো অভিজ্ঞতার বর্ণনা দেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা অনন্যা নারাং।

মুহূর্তের মধ্যে পোস্টটি ভাইরাল হয়। ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় নেটিজেনদের মধ্যে। কেউ বিস্ময় প্রকাশ করেন, অভ্যর্থনার মতো মানবিক বিষয়ে প্রযুক্তিকে বিকল্প ভাবা হচ্ছে দেখে। আবার কেউ উদ্বেগ জানিয়েছেন, কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়ার শঙ্কায়। কারও কাছে বিষয়টি শুধুই কৌতূহলের খোরাক। একজন আখ্যা দিয়েছেন ‘ওয়েলকাম টু ফিউচার অব হসপিটালিটি’ বলে।

ক্ষুব্ধ এক নেটিজেন লেখেন, সবার বোঝা উচিত আতিথেয়তা বা অভ্যর্থনা কখনো রোবট দিয়ে বা ভার্চুয়ালি করা যায় না। আমরা আজ যে প্রযুক্তি তৈরি করছি, আগামীকাল তা আমাদেরই জব খাবে, মনে রাখবেন। তবে ব্যঙ্গ করে আরেকজন লেখেন, ভারতে এটা নতুন হতে পারে, বিশ্বে নয়। ইউরোপ-আমেরিকায় আগে থেকেই এমনটা চালু আছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

পেয়ারা দোকানিকে মারধর ছাত্রদল নেতার, প্রতিবাদে সিনিয়রকে পা ভাঙার হুমকি

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

১০

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

১১

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

১২

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

১৩

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

১৪

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

১৫

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

১৬

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লারের পদত্যাগ

১৭

৪৮ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

১৮

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে মুখ খুললেন রিজভী

১৯

এমন নির্মম হত্যাকাণ্ড আগে দেখেনি গ্রামবাসী

২০
X