কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৪ জুন ২০২৩, ০৯:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

জুলাই থেকে ৫ কেজি চালও পাবে ফ্যামিলি কার্ডধারীরা

জুলাই থেকে ৫ কেজি চালও পাবে ফ্যামিলি কার্ডধারীরা

সারা দেশে নিম্নআয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারকে আগামী জুলাই থেকে তেল, চিনি ও মসুর ডালের সঙ্গে সাশ্রয়ী মূল্যে ৫ কেজি করে চাল দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে প্রতি কেজি চালের দাম কত হবে সেটি জানাননি তিনি। এ ছাড়া অনিয়মরোধে সব ফ্যামিলি কার্ডকে স্মার্ট কার্ডে রূপান্তর করা হবে বলেও তিনি জানিয়েছেন। গতকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে টিসিবির জুন মাসের পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান। এ সময় বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সফিউল্লাহসহ অনেকে উপস্থিত ছিলেন।

চালের দামের বিষয়ে কালবেলাকে টিসিবির চেয়ারম্যান বলেন, দামের বিষয়টি খাদ্য মন্ত্রণালয় ঠিক করবে। এ নিয়ে দুপক্ষের মধ্যে আলাপ-আলোচনা হয়েছে, সামনে আরও সভা হবে। আশা করছি, জুলাইয়ের মাঝামাঝি সময়ের মধ্যে টিসিবি ফ্যামিলি কার্ডধারীদের চাল দিতে পারব।

এদিকে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমায় টিসিবি প্রতি লিটার সয়াবিন তেলে ১০ টাকা দাম কমিয়ে ১০০ টাকায় সরবরাহ করছে। জুন মাসের কার্যক্রমে একজন কার্ডধারী পরিবার ৭০ টাকা কেজি দরে এক কেজি চিনি, ৭০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল এবং ১০০ টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারছেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবির পণ্য যারা পাওয়ার যোগ্য, তারা যেন পায়, সেজন্য পুরো ব্যবস্থাকে আমরা ডিজিটালাইজড করছি। এক্ষেত্রে ছোটখাটো বাধা-বিপত্তি সেগুলো থেকে বেরিয়ে আসতে পারি। সর্বোপরি যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হয়, সে পর্যন্ত এ ব্যবস্থা চালিয়ে যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১০

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১১

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১২

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১৩

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৪

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

১৫

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৬

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৭

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৮

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

২০
X