বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২২ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২২ মে ২০২৫, ০৫:০৯ এএম
প্রিন্ট সংস্করণ
জাতীয় বিশ্ববিদ্যালয়

অটোপাসের দাবিতে উপাচার্যের ওপর হামলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার শিকার হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। গতকাল বুধবার দুপুরে প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের গেটে প্রশাসনিক ভবনের গাড়ি থেকে নামার সময় স্নাতক (পাস) ২০২২-এর পরীক্ষার্থীরা অটোপাসের দাবিতে তাকে ঘিরে ধরেন। এ সময় কয়েকজন উপাচার্যের ওপর হামলার চেষ্টা করেন। এতে তিনি কিছুটা আহত হন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান। হামলাকারীরা ছাত্রদের মধ্যে লুকিয়ে থাকা দুষ্কৃতকারী বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এই স্নাতক (পাস) কোর্সের শিক্ষার্থীরা অটোপাসের দাবিতে কয়েক মাস আগেও কয়েকবার জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন করেন। কিন্তু অটোপাস না দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সুদৃঢ় অবস্থানের কারণে এই কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এতে ৬৯ ভাগ পরীক্ষার্থী পাস করেন।

করোনা মহামারি এবং অন্যান্য রাজনৈতিক অস্থিরতার কথা বিবেচনা করে এই ব্যাচের শিক্ষার্থীদের এরই মধ্যে গ্রেস মার্ক দিয়ে পাস করানো হয়েছে। এ ছাড়া তাদের খাতা পুনর্মূল্যায়নের সুযোগও দেওয়া হয়েছে, যার ফল এ মাসেই বের হবে। কিন্তু এই ব্যাচের কিছুসংখ্যক অকৃতকার্য শিক্ষার্থী আবার অটোপাসের দাবি নিয়ে বুধবার হঠাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন।

এ ঘটনার পর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, যে কোনো অবস্থাতেই কোনো ব্যাচের শিক্ষার্থীদের অটোপাস দেবে না জাতীয় বিশ্ববিদ্যালয়। এ হামলার ঘটনায় হামলাকারীদের চিহ্নিত করে স্থানীয় গাছা থানায় মামলার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাকসু ভিপি

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

১০

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১২

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১৩

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৪

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৫

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৬

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৭

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৮

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৯

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

২০
X