কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৫ জুন ২০২৫, ০১:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ

হাটে হাটে দরকষাকষি বিক্রি কম বড় গরুর

ঈদুল আজহা
হাটে হাটে দরকষাকষি বিক্রি কম বড় গরুর

ঈদুল আজহার বাকি আর মাত্র এক দিন। শেষ মুহূর্তে রাজধানীর পশুর হাটগুলোতে বিক্রি বেশ জমে উঠেছে। হাটের নির্ধারিত স্থান পার করে নগরীর মূল সড়কেও বসেছে হাট। গতকাল বুধবার বিকেলের পর থেকে হাটে ক্রেতার সংখ্যা বাড়তে দেখা গেছে। আজ বৃহস্পতিবার ও কাল শুক্রবার হবে মূল বেচাকেনা। এবার ঢাকায় গরুর আমদানিও হয়েছে অনেক। এতে দাম কিছুটা কম হওয়ায় ক্রেতারা খুশি হলেও বিক্রেতারা হতাশ। তারা বলছেন, বড় আকৃতির গরু বিক্রি হচ্ছে না। দরকষাকষির যে অবস্থা, গরুর ব্যাপারীদের ভাগ্য নির্ধারণ হবে ঈদের আগের রাতে। কেউ হাসবেন, কেউ বা ভালো দাম না পেয়ে পশু ফিরিয়ে নিয়ে যাবেন।

কয়েকটি হাট ঘুরে দেখা গেছে, বড় আকৃতির গরু তুলনামূলক কম বিক্রি হচ্ছে। তবে বেশিরভাগ ক্রেতার চাহিদায় আছে মাঝারি ও ছোট আকৃতির গরু। বলতে গেলে এক লাখ থেকে সোয়া লাখ টাকা দামের গরুই এবার ক্রেতাদের চাহিদার শীর্ষে।

গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে গত রোববার ১৬টি গরু নিয়ে উত্তর শাহজাহানপুর পশুর হাটে এসেছেন আব্দুর রহিম মিয়া। তিনি জানান, তিস্তার চর এলাকায় নিজ খামারের ১০টি গরু, আর বাকি ছয়টি গরু কিনে এনেছেন। এর মধ্যে ১২টি গরু বিক্রি করেছেন। ছোট আড়াই মণ ওজনের গরু বিক্রি করেছেন ৭০ হাজার আর পাঁচ মণ ওজনের গরু বিক্রি করেছেন ১ লাখ ৪৫ হাজার টাকায়। বাকি চারটি গরুর ২টি ৪-৫ মণ মাংস হবে। দাম হাঁকিয়েছেন ১ লাখ ৮০ হাজার। আর ছোট দুটির মাংস হবে ৩ থেকে সাড়ে তিন মণ।

একই হাটে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে ১০টি গরু এনেছেন মফিদুল ইসলাম। ৪ মাস আগে গরু কিনে মোটাতাজা করেছেন নিজের খামারে। বড় গরু দুটির মাংস হবে ৭-৮ মণ। দাম হাঁকিয়েছেন ৪ লাখ টাকা।

এই হাটে ফরিদপুর থেকে ৪০টি ছাগল এনেছেন রশিদ মিয়া। ৮-১০ কেজি ওজনের ছাগলের দাম চাচ্ছেন ২০ হাজার টাকা। তবে ১০-১৫ হাজার টাকার মধ্যে বিক্রি করবেন। বড় ২৫-৩০ কেজি ওজনের ছাগলের দাম হাঁকিয়েছেন ৪০ হাজার টাকা।

গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে ১০টি খাসি নিয়ে এসেছেন জাহাঙ্গীর আলম। এর মধ্যে দুটি ৫০ হাজার টাকায় বিক্রি করেছেন। সবচেয়ে ছোট খাসির দাম চাচ্ছেন ১৫ হাজার টাকা। বড় ২৫ কেজি ওজনের খাসিটি ৩৫ হাজার টাকায় বিক্রি করবেন বলে জানান তিনি।

এই হাটের ইজারাদার আনিসুর রহমান টিপু বলেন, ‘মঙ্গলবার রাত থেকেই হাট জমে উঠেছে। ছোট-বড়-মাঝারি সব ধরনের গরু ১-২ লাখ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। হাটে ছাগলও এসেছে পর্যাপ্ত।’

পাশের কমলাপুর হাটটি একদিকে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার থেকে আশপাশের এলাকা ছাড়িয়ে গেছে। আরেকদিকে মুগদা বিশ্বরোড থেকে গোপীবাগ পর্যন্ত সড়কের দুই পাশে সারি সারি গরু। এই হাটে চুয়াডাঙ্গা থেকে সোমবার আটটি গরু নিয়ে এসেছেন তানভীর হাসান। এর মধ্যে চারটি গরু ছয় লাখ টাকায় বিক্রি করেছেন। বাকি চারটি গরুর দাম হাঁকিয়েছেন ১০ লাখ টাকা। তবে ৬ লাখ টাকা হলে বিক্রি করবেন বলে জানিয়েছেন।

লালবাগের রহমতগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি হাটের ইজারাদার টিপু সুলতান বলেন, ‘হাটে গরু-ছাগল বিক্রি শুরু হয়েছে। মাঝারি সাইজের গরুর বিক্রি বেশি।’

গাবতলী হাটে দেখা গেছে, সারি সারি দেশি-বিদেশি গরু-ছাগল সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। নিরাপত্তার কাজে তৎপর পুলিশ-র্যাবের সদস্যরা। হাটে ঢুকতেই চোখে পড়ে বিশাল এক তোরণ। কোরবানির পশু আনা-নেওয়ার জন্য প্রস্তুত ট্রাক-পিকআপ। বুধবার দুপুরের পর থেকেই এই হাটে ক্রেতার উপস্থিতি বাড়ে।

পাবনা থেকে ১০টি গরু নিয়ে এসেছেন ব্যাপারী নাজমুল হুদা। তিনি বলেন, ‘আমার সব গরুই মাঝারি সাইজের। আজ সকালে একটা বিক্রি হয়েছে। আশা করি, ঈদের আগের দিনের মধ্যে সব বিক্রি করতে পারব। তবে অন্য বছরের তুলনায় ক্রেতারা দাম কমই বলছেন।’

ছয়টি বড় গরু নিয়ে কিছুটা হতাশা প্রকাশ করেন ব্যাপারী ফরিদ। তিনি বলেন, ‘আমার সব গরু বড় সাইজের। তিন দিন ধরে হাটে এসেছি। কিন্তু গরু এখনো বিক্রি হয়নি। সবাই ছবি তুলছে কিন্তু দাম বলছে না।’

মিরপুর-২ থেকে আসা আব্দুল কাদির ৯৮ হাজার টাকা দিয়ে গরু কিনেছেন। তিনি বলেন, ‘আমি সবসময় গাবতলীর হাট থেকেই দেখেশুনে গরু কিনে কোরবানি দিই। গত বছর এই হাট থেকে গরু কিনছিলাম ১ লাখ ১০ হাজার টাকা দিয়ে। সেই গরু ছিল আজকের গরুর সমানই। এই বছর দামে স্বস্তি পেলাম।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১০

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১২

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৩

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৪

রামিসা হত্যা মামলার রায় আজ

১৫

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৬

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৭

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৯

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

২০
X