মিজানুর রহমান, ফেনী
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৭:২৫ এএম
প্রিন্ট সংস্করণ
জুলাই অভ্যুত্থান

বিচার দেখে যাওয়ার আকুতি শহীদের মায়ের

বিচার দেখে যাওয়ার আকুতি শহীদের মায়ের

অন্তর্বর্তী সরকারের সময়ে ছেলে হত্যার দ্রুত বিচার দাবি করেছেন শহীদ সরোয়ার জাহান মাসুদের মা বিবি কুলসুম। প্রয়োজনে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে বিচারিক কার্যক্রম শুরু করার আবেদন জানিয়েছেন তিনি। তার আকুতি—জীবদ্দশায় যেন ছেলে হত্যার বিচার দেখে যেতে পারেন।

আজও ঘটনার মূল অভিযুক্তদের গ্রেপ্তার বা বিচার কার্যক্রম শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শোকাহত এই মা।

বিবি কুলসুম বলেন, ‘ছেলেকে হারিয়ে আমি বেঁচে আছি শুধু ন্যায়বিচারের অপেক্ষায়। যারা গুলি করে আমার ছেলেকে কেড়ে নিয়েছে, তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়।’

সরোয়ার জাহান মাসুদ ছিলেন পরিবারের বড় ছেলে। অসুস্থ বাবাকে প্রবাস থেকে দেশে ফিরিয়ে এনে পরিবারের দায়িত্ব নেওয়ার কথা ছিল তার। কিন্তু সেই স্বপ্ন থেমে গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার মধ্য দিয়ে।

গত ৪ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন মাসুদ। তিনি ফেনী সরকারি কলেজের বিএসএস প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

মাসুদের জন্ম ২০০৩ সালের ২৩ নভেম্বর, ফেনীর দাগনভূঞা উপজেলার উত্তর জয়লস্কর মীরবাড়িতে। ২০২০ সালে সিলোনিয়া হাইস্কুল থেকে এসএসসি ও ২০২২ সালে দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়। বাবা শাহজাহান টিপু প্রবাসী, মা বিবি কুলসুম একজন গৃহিণী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন মাসুদ ও তার ভাই মাসুম। ঘটনার দিন সকালে মহিপাল ফ্লাইওভারের নিচে অবস্থান নেন তারা। দুপুর ২টার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর অতর্কিতভাবে হামলা চালায় ও গুলি করে। মাসুদের বুকে দুটি ও হাতে একটি গুলি লাগে।

আহত মাসুদকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথে দাগনভূঞার বেকের বাজার এলাকায় বাধা দেয় যুবলীগ-ছাত্রলীগ কর্মীরা। পরিবারের সদস্যদেরও মারধর করা হয়। পরে হাসপাতালে পৌঁছলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল থেকে লাশ নিয়ে যাওয়ার সময়ও বাধা দেওয়া হয়। অবশেষে রাত ১টায় মরদেহ হস্তান্তর করা হয় এবং রাতেই দাফন করতে বলা হয় পরিবারকে।

এ ঘটনায় মাসুদের মা বিবি কুলসুম ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীকে প্রধান আসামি করে ১৩৪ জনের নামোল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০০ জনের বিরুদ্ধে দাগনভূঞা থানায় হত্যা মামলা করেন।

মাসুদের ব্যবহৃত জিনিসপত্র বুকে জড়িয়ে বারবার মূর্ছা যাচ্ছেন বিবি কুলসুম। ছেলের মৃত্যুর শোক এখনো সহ্য করতে পারছেন না তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেনী প্রতিনিধি ওমর ফারুক শুভ বলেন, ‘মাসুদ আমার সহযোদ্ধা ছিল। ৩ আগস্ট সে আমার পাশে দাঁড়িয়ে আন্দোলন করেছে, আর ৪ আগস্ট সে গুলিতে শহীদ হয়েছে। আমি তার মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না। মাসুদ হত্যার দ্রুত বিচার চাই।’

ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান কালবেলাকে জানান, ‘এ মামলায় এরই মধ্যে কয়েকজন আসামিকে আটক করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে চার্জশিট দাখিল করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ আরোহী নিয়ে উড়ছিল বিমান, মাটিতে আছড়ে পড়তেই সব শেষ

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১০

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১১

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১২

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৩

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৪

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৫

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৬

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X