রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০১:৫৬ পিএম
প্রিন্ট সংস্করণ

ক্লাস ফাঁকি দিতে কিশোরের অপহরণ নাটক!

ক্লাস ফাঁকি দিতে কিশোরের অপহরণ নাটক!

বিদ্যালয়ের ক্লাস ফাঁকি দেওয়ার প্রবণতা থাকে অনেক শিক্ষার্থীর মধ্যে। সেজন্য অসুস্থতার নাটক সাজানো স্বাভাবিক বিষয়। তবে অপহরণের নাটক সাজানোর খবর শোনা যায় না। কিন্তু এ কাণ্ডই ঘটিয়েছে ভারতের উত্তর প্রদেশের বারাবাঙ্কি জেলার অষ্টম শেণিতে পড়ুয়া এক কিশোর।

গ্রীষ্মকালীন ছুটির পর ক্লাসে ফিরতে চাইছিল না ওই কিশোর। একই স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ে ওই কিশোরের ছোটভাই, যার মাধ্যমে অপহরণের নাটক বাস্তবায়নের চেষ্টা করে সে।

ছোট ভাই মোটামুটি পরিকল্পনা এগিয়ে নিয়েছিল; কিন্তু পরিবার পুলিশের দ্বারস্থ হলে পরিস্থিতি বদলে যায়। পুলিশ তদন্ত করে কিছু খুঁজে না পেয়ে ছোট ভাইকে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে কথার মারপ্যাঁচে বড় ভাইয়ের পরিকল্পনার কথা জানিয়ে দেয় সে।

এরপর পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপহরণের নাটক সাজানো কিশোর ও তার এক বন্ধুকে পার্শ্ববর্তী অযোধ্যা শহর থেকে উদ্ধার করে। উদ্ধারের পর জানা যায় অপহরণ নাটক সাজানোর আসল কাহিনি। তারা জানায়, গ্রীষ্মের ছুটি শেষে আরও কিছুদিন ক্লাসে না যাওয়ার জন্য এমন কাণ্ড ঘটানো হয়। সূত্র : গাল্ফ নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১০

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১১

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১২

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৩

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৪

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৫

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৬

ব্রাজিলের সামনে এবার মিসর

১৭

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৮

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১৯

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

২০
X