কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিহত অন্তত ৫০

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় অভিবাসনপ্রত্যাশী প্রায় ৫০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ডুবে যাওয়া নৌকার একজনকে উদ্ধার করা হয়েছে।

ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টার সংবাদমাধ্যম টাইমস অব মাল্টার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

উদ্ধার ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য মাল্টায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে মাল্টার সামরিক বাহিনী।

তিনি জানিয়েছেন, তিনি প্রায় ২৪ ঘণ্টা সাগরে ছিলেন। এ সময় তিউনিসিয়ার দিকে যাত্রা করা একটি বাণিজ্যিক জাহাজ তাকে উদ্ধার করে। তার ধারণা, নৌকায় থাকা ৫০ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন।

উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূল থেকে নৌকাটি যাত্রা করেছিল। অবশ্য উত্তর আফ্রিকার উপকূল থেকে প্রায়ই অভিবাসনপ্রত্যাশীরা ঝুঁকিপূর্ণ এমন যাত্রা করে থাকেন।

উদ্ধার হওয়া ওই ব্যক্তি কোন দেশের নাগরিক এবং নৌকাটিতে কোন কোন দেশের নাগরিকরা ছিলেন সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা ছোট ছোট ঝুঁকিপূর্ণ নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছানোর চেষ্টা করে থাকেন।

গত এক দশক ধরেও এমন যাত্রার সংখ্যা ক্রমেই বাড়ছে। ঝুঁকিপূর্ণ এমন সব যাত্রায় প্রায়ই দুর্ঘটনার খবর পাওয়া যায়।

২০১৪ সাল থেকে এই যাত্রাপথটির উপর নজর রাখছে বেসরকারি সংস্থা ‘মিসিং মাইগ্রেন্টস’। সংস্থাটির সর্বশেষ তথ্যমতে, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ৩৩ হাজার ৩২৬ জন নিহত বা নিখোঁজ হয়েছেন।

চলতি বছরের এখন পর্যন্ত এই সাগরে মোট ২৬ জন নিহত বা নিখোঁজ হয়েছেন। গত বছর অর্থাৎ ২০২৫ সালে মোট এক হাজার ৮৭৩ জন নিহত বা নিখোঁজ হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারে নেতার

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১০

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

১১

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

১২

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

১৩

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৪

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

১৫

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

১৬

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

১৭

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

১৮

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৯

‘লোকে বলে’ গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

২০
X