কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০৩:৪৬ এএম
আপডেট : ০২ মার্চ ২০২৪, ০৭:২৯ এএম
প্রিন্ট সংস্করণ

স্বামীর অবৈধ টাকায় ডিবি কর্মকর্তার স্ত্রীর জমি-বাড়ি

দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
স্বামীর অবৈধ টাকায় ডিবি কর্মকর্তার স্ত্রীর জমি-বাড়ি

স্বামীর অবৈধ অর্থে রাজধানী ঢাকা ও মানিকগঞ্জে একাধিক প্লট কেনার পাশাপাশি নিজস্ব জমিতে বাড়ি করছেন এক সাবেক গোয়েন্দা কর্মকর্তার স্ত্রী। আর সন্তানদের নিয়ে তারা বর্তমানে থাকছেন যুক্তরাষ্ট্রে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাথমিক তদন্তে অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় গোয়েন্দা পুলিশের ওই কর্মকর্তা ও তার স্ত্রীর নামে সংস্থাটি মামলা করেছে।

গত বুধবার দুদক সমন্বিত জেলা কার্যালয় কুমিল্লার সহকারী পরিচালক পাপন কুমার সাহা মামলাটি করেন। অভিযুক্তরা হলেন কুমিল্লা গোয়েন্দা পুলিশের সাবেক অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মনজুর আলম ও তার স্ত্রী নার্গিস আক্তার।

জানা যায়, প্রাথমিক তদন্তে ডিবি কর্মকর্তা ও তার স্ত্রীর অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পায় দুদক। এরপর মামলার অনুমোদন চেয়ে আবেদন করা হয়। ১৩ ফেব্রুয়ারি দুদকের প্রধান কার্যালয় থেকে অনুমতি দেওয়া হয়।

এজাহারে বলা হয়েছে, মামলার আসামিরা অসৎ উদ্দেশ্যে ২৫ লাখ ১৩ হাজার ৯১৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন, যা শাস্তিযোগ্য অপরাধ।

দুদক সূত্রে জানা গেছে, এ দম্পতি তাদের সন্তান নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। নার্গিস একজন পৃথক আয়কর দাতা। তিনি মৎস্য এবং হস্ত ও কুটির শিল্পের ব্যবসার কথা তথ্যবিবরণীতে উল্লেখ করেছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী মোট সম্পত্তি থাকার কথা ৬২ লাখ ৫২ হাজার ৩০০ টাকার। তবে অনুসন্ধানে তার মোট ৮৭ লাখ ৬৫ হাজার ৯১৬ টাকার সম্পদ পায় দুদক।

ফলে নার্গিস ২৫ লাখ ১৩ হাজার ৬১৬ টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা ভোগদখলে রেখেছেন। দুদক সূত্রে জানা যায়, নার্গিসের সম্পত্তির মধ্যে রয়েছে ঢাকার সাভারের গেন্ডা মৌজায় ১৩.৫০ শতাংশ কৃষি নাল জমি, মানিকগঞ্জের সাটুরিয়ায় আয়নাপুর মৌজায় ৫.৫০ শতাংশ নাল জমি, ঢাকার মিরপুরের পাইকপাড়া মৌজায় ৪ কাঠা নাল জমি, সেখানে নির্মাণাধীন ভবন এবং ডাচ-বাংলা ও এবি ব্যাংকে ১২ লক্ষাধিক টাকার স্থিতি।

এজাহারে উল্লেখ করা হয়েছে, এসব সম্পদ নার্গিস তার নিজের নামে অর্জিত দেখালেও মূলত এগুলো তার স্বামীয় অর্থে কেনা। তিনি নথিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের ব্যবসা দেখালেও বাস্তবে তার ব্যবসার আয়ের কোনো রেকর্ডপত্র, ভাউচার, হিসাবপত্র পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১০

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১১

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১২

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৩

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৪

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৫

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৭

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৮

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৯

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

২০
X