সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ০৩:৩৬ এএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০৮:১৪ এএম
প্রিন্ট সংস্করণ

ইউনুছই হচ্ছেন সিডিএ চেয়ারম্যান

ইউনুছই হচ্ছেন সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের মেয়াদ শেষ হবে দুদিন পর। এর কিছুদিন আগে থেকেই এ পদ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ পদে বসার জন্য বেশ কয়েকজন নেতা লবিং-তদবিরও করে আসছেন। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত চেয়ারম্যানের চেয়ারে বসতে যাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ।

মোহাম্মদ ইউনুছ দীর্ঘ বছর ধরেই প্রয়াত সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রামের মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদের মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি আওয়ামী

লীগের জাতীয় কমিটির সদস্যও।

এ পদের জন্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ ছাড়াও অনেকের নাম শোনা যাচ্ছিল। তবে সব ঠিকঠাক থাকলে ইউনুছই এ পদে বসতে যাচ্ছেন বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। দুই-এক দিনের মধ্যে এ-সংক্রান্ত চিঠি ইস্যু হতে পারে।

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ কালবেলাকে বলেন, এসব নিয়ে আমিও (আপনাদের মতো) শুনছি। এখনো কোনো ধরনের চিঠি পাইনি। কত রকমের আলোচনা চলছে, তার কোনো শেষ নেই। তবে দেশ ও দলের জন্য কী করেছি, আপনারাই ইতিহাস ঘাটলে পাবেন। তিনি আরও বলেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা দেশ নয়, সারা বিশ্বের একজন আইডল।

সিডিএর চেয়ারম্যান পদের জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের নাম শোনা যাচ্ছিল। এ বিষয়ে তিনি কালবেলাকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন আমাকে দলের যে দায়িত্ব দিয়েছেন, তা আমার জন্য অনেক বড় পাওনা। তিনি যে দায়িত্ব দেবেন, তাতেই আমি সন্তুষ্ট।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সিডিএর চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের মেয়াদ পূর্ণ হবে আগামী ২৪ এপ্রিল। ঈদের আগে গুঞ্জন শোনা গেছিল সংস্থাটির পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন। ঈদের পর সেই আলোচনা অন্যদিকে মোড় নেয়। শেষ মুহূর্তে আলোচনায় আসেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মোহাম্মদ ইউনুছ। এ ছাড়া আলোচনায় ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিডিএর সাবেক বোর্ড সদস্য মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের নেতা ও সিডিএর সাবেক বোর্ড সদস্য ইউনুছ গণি চৌধুরী এবং উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক নেতা গিয়াস উদ্দিনসহ অনেকেই। তবে সূত্র বলছে, এরই মধ্যে কোনো ধরনের বিষয় কারণ না থাকলে বীর মুক্তিযোদ্ধা ইউনুছই বসবেন সিডিএ চেয়ারম্যানের এ চেয়ারে।

আলোচনা হচ্ছে সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজনকে ‘ঠেকাতে’ একটি বলয় মাঠে নেমেছে। সেই কারণে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছকে সামনে এনেছেন।

২০০৯ সাল থেকে সরকারের যুগ্ম সচিব পদ মর্যাদার এ পদে চুক্তিভিত্তিক রাজনৈতিক নিয়োগ দিয়ে আসছে সরকার। সবার প্রথমে মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বর্তমানে বোয়ালখালী-চান্দগাঁও আসনের সংসদ সদস্য আবদুস ছালাম ছিলেন চেয়ারম্যান। টানা ১০ বছর চেয়ারম্যান থাকার পর ২০১৯ সালের ১৮ এপ্রিল নিয়োগ দেওয়া হয় মহানগর আওয়ামী লীগের সহসভাপতি জহিরুল আলম দোভাষকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামের তালিকা প্রকাশ

রাষ্ট্রপতি নির্বাচন: তপশিল নিয়ে স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, আহত ১৫

দুই জেলায় বিএনপির শীর্ষ পদে নতুন মুখ

রুনা লায়লাকে অসম্মান করা হয়েছে, অভিযোগ মনির খানের

কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

গাজী নজরুলের পদত্যাগ দাবিতে উত্তাল শ্যামনগর, কুশপুত্তলিকা দাহ

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

পাঁচ বছর পর ধারাবাহিকে তটিনী

১০

সেলার অ্যাপ / ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রেতাদের জন্য আসছে বড় চমক

১১

হজে যেতে পারবেন না যারা, জানাল ধর্ম মন্ত্রণালয়

১২

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

১৩

মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড

১৪

চট্টগ্রামে ‘হানি ট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

১৫

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এসডিএফের অভিযোগ

১৬

বিশ্ব ম্যানগ্রোভ দিবস / লবণাক্ততা, মাইক্রোপ্লাস্টিক দূষণ ও শিল্পায়নে ‘ধুঁকছে’ সুন্দরবন

১৭

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার

১৮

একরামুল হত্যা / শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

১৯

বঙ্গভবন ছাড়লেন বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

২০
X