কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

আতিউরসহ ২৫ জনকে গ্রেপ্তারে পরোয়ানা

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান । ফাইল ছবি
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান । ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (২০ জানুয়ারি) আদালত সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, গত ১৫ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলার চার্জশিট আমলে নিয়ে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। একইসঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ মার্চ দিন ধার্য করা হয়েছে।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ তরিকুল ইসলাম আদালতকে জানান, অ্যাননটেক্স গ্রুপের নামে জনতা ব্যাংক থেকে প্রায় ৫৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অর্থনীতিবিদ ড. আবুল বারকাতসহ মোট ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। আদালত চার্জশিট গ্রহণ করে ২৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান, জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবদুছ ছালাম আজাদ, সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের সাবেক কর্মকর্তা এবং অ্যাননটেক্স গ্রুপের চেয়ারম্যান মো. ইউনুছ বাদল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।

এদিন মামলার শুনানির সময় কারাগারে থাকা ড. আবুল বারকাতকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে করা জামিন আবেদন শুনানি শেষে আদালত নাকচ করে তাকে পুনরায় কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার চার্জশিটে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া নথিপত্র তৈরি করে জনতা ব্যাংক থেকে প্রায় ৫৩১ কোটি ৪৪ লাখ টাকা আত্মসাৎ করেন। সুদসহ এই অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় এক হাজার ১৩০ কোটি ১৯ লাখ টাকা। যদিও মামলার এজাহারে আত্মসাতের পরিমাণ উল্লেখ ছিল ২৯৭ কোটি ৩৮ লাখ টাকার বেশি। গত বছরের ২২ ফেব্রুয়ারি দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. নাজমুল হুসাইন বাদী হয়ে মামলাটি করেন। পরে গত ২০ অক্টোবর তদন্ত শেষে মামলার চার্জশিট আদালতে দাখিল করা হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

১০

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

১১

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১২

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১৩

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১৪

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৫

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৬

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৮

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৯

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

২০
X