Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ',39)' at line 1
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১১ জুন ২০২৩, ০৮:৪৭ এএম
প্রিন্ট সংস্করণ

সালাহউদ্দিনকে বরণে প্রস্তুত বিএনপি

সালাহউদ্দিনকে বরণে প্রস্তুত বিএনপি

স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র পাওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের ভারতের শিলং থেকে দেশে ফেরায় আর কোনো বাধা থাকল না। গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মুখপাত্র রফিকুল আলম ব্রিফিংয়ে এমন তথ্য নিশ্চিত করলে তার নির্বাচনী এলাকা পেকুয়া ও চকরিয়া উপজেলা তথা কক্সবাজার জেলার দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। দীর্ঘ ৮ বছর পর তাকে বরণ করে নিতে প্রস্তুত নেতাকর্মী ও অনুসারীরা।

পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান এম বাহাদুর শাহ জানান, সরকারের রোষানলে পড়ে বেশ কয়েক বছর ধরে ভারতে খুব কষ্টে দিনাতিপাত করছেন তিনি।

দেশের মানুষ ও মাটিকে খুব ভালোবাসেন বলেই দেশে চলে আসতে সবসময় চেষ্টা করেন তিনি। অবশেষে সত্যের জয় হলো। সরকার প্রতিহিংসা বাদ দিলে দেশের মামলায়ও নির্দোষ প্রমাণ হবেন তিনি।

সাংগঠনিক সম্পাদক জেট এম মোসলেম উদ্দিন জানান, কক্সবাজারের অবিসংবাদিত নেতা সালাহউদ্দিন আহমেদকে দেশে ফিরে আসার জন্য অনাপত্তিপত্র দেওয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি দেশে আসার পর সরকারবিরোধী আন্দোলন আরও বেশি বেগবান হবে এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও নিরপেক্ষ নির্বাচন হয়ে বিএনপি সরকার গঠন করবে।

উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মুজিবুল হক চৌধুরী জানান, নির্দোষ প্রমাণ হয়ে তিনি (সালাহউদ্দিন) দেশে আসার অনাপত্তিপত্র পেয়েছেন। এমন খবরে আমরা আনন্দিত। আমরা অধির আগ্রহে অপেক্ষা করছি প্রিয় নেতা কখন দেশে এবং আমাদের মাঝে আসবেন।

প্রিয় নেতার দেশে ফেরা ও তাকে স্মরণকালের সবচেয়ে বড় শোডাউনের মাধ্যমে বীরের বেশে বরণে প্রস্তুত থাকার কথা জানান পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারেফুল ইসলাম, সিনিয়ির যুগ্ম আহ্বায়ক এরশাদুল আলমসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X