স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ০২:২৯ এএম
আপডেট : ০৫ জুন ২০২৪, ০৮:৪২ এএম
প্রিন্ট সংস্করণ
টি-20 বিশ্বকাপ

নিশ্ছিদ্র নিরাপত্তা, থাকছে স্নাইপার

নিশ্ছিদ্র নিরাপত্তা, থাকছে স্নাইপার

নিউইয়র্কের নাসাউ স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে জঙ্গি হামলার গুঞ্জন শোনা যাচ্ছে। তবে মাঠের চারপাশজুড়ে এরই মধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বসানো হয়েছে অত্যাধুনিক স্নাইপার ও টেলিস্কোপি রাইফেল বেষ্টিত নিরাপত্তা বলয়। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর বলছে, স্টেডিয়ামের চারপাশে বসানো হয়েছে স্নাইপার। যেখানে টেলিস্কোপিক রাইফেল নিয়ে পাহারায় থাকছে স্থানীয় পুলিশের বিভিন্ন দল। এ ছাড়া থাকবে সোয়াট (এসডব্লিউএটি) ইউনিটও। জঙ্গি হামলার শঙ্কা থেকেই এমন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে নিরাপত্তা বলয় ভেঙে মাঠে প্রবেশ করতে দেখা গেছে দর্শকদের। ভারত-বাংলাদেশ অনুশীলন ম্যাচে এক আবেগি সমর্থক হঠাৎ করে মাঠে প্রবেশ করে রোহিত শর্মাকে জড়িয়ে ধরেন। দ্রুততার সঙ্গে সেই সমর্থককে আটক করে নিয়ে যায় নাসাউ পুলিশ। এবার টুর্নামেন্টেও দেখা গেছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সোমবার দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচে নাসাউ পুলিশের সঙ্গে কাজ করেছে গোয়েন্দা সংস্থা এফবিআই, হোমল্যান্ড সিকিউরিটি ও নিউইয়র্ক পুলিশের বিশেষ একটি দল। তবে ভারত-পাকিস্তান ম্যাচে থাকবে বিশেষ নিরাপত্তা বলয়। টুর্নামেন্টের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আইসিসির পক্ষ থেকেও বলা হয়েছে, বিশ্বকাপে সবার নিরাপত্তা নিশ্চিত করাই আয়োজকদের প্রথম লক্ষ্য। সেসব মাথায় রেখেই সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে তারা।

শুধু মাঠ নয়। জানা গেছে, নাসাউ স্টেডিয়ামের উইকেট সংস্করণেও থাকছে নিরাপত্তা ব্যবস্থা। এই স্টেডিয়ামের জন্য তৈরি চারটি উইকেটই ড্রপ-ইন। সে কারণে উইকেটের যেন কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয়, সেটার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রেখেছে নিউইয়র্ক পুলিশের নার্কোটিক্স ডিভিশন। পিচের নিরাপত্তা দেবে তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে বন্যায় লক্ষাধিক পশুপাখির মৃত্যু

মাত্র ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহন করতে চায় ইউএস-বাংলা

মুসলিম পুরুষদের আত্মবিশ্বাস বাড়ানোর কার্যকর ১০ উপায়

শিক্ষক নিয়োগ ব্যবস্থার সংস্কারের আহ্বান অধ্যাপক কামরুল হাসান মামুনের

ঢাবিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ, নিরাপত্তা বেষ্টনী অতিক্রমের চেষ্টা

ব্যাংককে বারে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৩০

ক্যাম্পাসে ধূমপান নিষিদ্ধ / সোহরাওয়ার্দী কলেজের রান্নাঘরের পাশে সিগারেটের ছড়াছড়ি

কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষর

তিন দফা দাবিতে মিছিল নিয়ে শিক্ষা বোর্ড যাচ্ছেন একদল শিক্ষার্থী

ইরানের কেশম দ্বীপের কাছে ২ জাহাজের সংঘর্ষ

১০

ফ্রান্স-স্পেন লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

১১

এমসি কলেজে তরুণী ধর্ষণ, ১ জনকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ৩

১২

২ জেলায় চাকরি দেবে আরএফএল, পাবেন বিভিন্ন সুবিধা

১৩

‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ 

১৪

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী, মঙ্গলবারও বাড়ল দাম

১৫

ফাইনালের আগে ‘ফাইনাল’ আজ, জিতবে কে আগাম জানাল সুপারকম্পিউটার

১৬

নতুন পে-স্কেল: কোন গ্রেডে কত ইনক্রিমেন্ট, কেমন হবে মূল বেতন?

১৭

ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

১৮

শিল্পকলায় রুনা লায়লার একক গানের সন্ধ্যা

১৯

আমরা এগিয়ে যাচ্ছি, আজ রাতেও হামলা চালানো হবে: ট্রাম্প

২০
X