খুলনা ব্যুরো
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০৩:৩৯ এএম
আপডেট : ২৬ জুন ২০২৪, ০৭:৩৯ এএম
প্রিন্ট সংস্করণ

মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে যুবলীগ নেতাকে হত্যা

খুলনা
মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে যুবলীগ নেতাকে হত্যা

খুলনায় যুবলীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে কুয়েটের পকেট গেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম আরিফ (৪০) যোগীপোল ইউনিয়নের সাবেক সদস্য এবং ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক।

তবে হত্যাকাণ্ডের এক দিন পেরিয়ে গেলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। গতকাল বিকেল পর্যন্ত মামলাও হয়নি। পুলিশ জানিয়েছে, জমি দখল, জমির দালালি ও স্থানীয় রাজনীতিতে প্রভাব বিস্তার নিয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ তিনটি বিষয় মাথায় রেখে তদন্ত করছে তারা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সোয়া ১১টার দিকে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন আরিফ। এ সময় একটি মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত এসে প্রথমে দূর থেকে এবং পরে মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে গুলি করে। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন বলেন, সাবেক মেম্বার আরিফ রাতে তার বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তিন সন্ত্রাসী মোটরসাইকেলে এসে তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। হত্যাকারীদের আটক করতে অভিযান চলছে।

তিনি বলেন, আরিফ এলাকায় জমি ব্যবসার দালাল হিসেবে কাজ করতেন। এ ছাড়া একপক্ষের হয়ে অন্যপক্ষ থেকে জমির দলিল বুঝিয়ে দিতে পেশিশক্তি নিয়োগ করতেন। এসব নিয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনে এসব কারণ কাজ করতে পারে। এ ছাড়া রাজনৈতিক বিরোধের বিষয়টি নিয়েও তদন্ত চলছে।

নগরীর আড়ংঘাটা থানার ওসি কাজী কামাল হোসেন বলেন, ময়নাতদন্ত শেষে মঙ্গলবার মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। দাফন শেষে পরিবার মামলা করবে বলে জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি

১১০৪ জনকে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা, এসএসসি পাসেই আবেদন

ইয়াবাসহ আটককে ছেড়ে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

গাজায় হাসপাতালেও ইসরায়েলের ড্রোন হামলা

কে হবে নতুন বিশ্বজয়ী, ভবিষ্যদ্বাণী করলেন কোর্তোয়া

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মাঝেও কমলো জ্বালানি তেলের দাম

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারে ১০ গ্রাম প্লাবিত

বুকে কোরআন জড়িয়ে বৃদ্ধার বাড়ি ছাড়ার নেপথ্যে

রাজনীতিকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে: হাসনাত 

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ‘দুর্ধর্ষ’ ডাকাত

১০

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন দাবি

১১

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়

১২

সড়কে ঝরল শিক্ষকের প্রাণ

১৩

১১ জুলাই / ইতিহাসের এই দিনে

১৪

ইরানসংশ্লিষ্ট ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

১৫

রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

১৬

১১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

১৮

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

২০
X