কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০২:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ
টিপস

টবে পালং

টবে পালং

গরম কিছুটা কমে আসছে। তাই বারান্দার টবে বা ছোট বাগানে পালংশাক লাগানো যায় এখন। কয়েক দিনের বিরতিতে বীজ বপন করলে মাসখানেক পর থেকে অর্থাৎ শীত শীত আবহাওয়ার শুরুতেই পেতে থাকবেন ফলন। আজ রইল পালং চাষের কিছু টিপস—

** টবের মাটির জন্য ভালোমানের যে কোনো গ্রোয়িং মিক্স, পটিং মিক্স বা রেডিমিক্স সয়েল হলেই চলবে। নিজে থেকে মাটি তৈরি করতে হলে বেলে দো-আঁশ মাটি, আগে থেকে তৈরি করা জৈব সার ও পরিমাণমতো কিছুটা বালু মিশিয়ে নিতে হবে। টবের নিচে ছিদ্র করে দিতে হবে যাতে পানি আটকে না থাকে।

** বীজ বপন করতে হয় আধা ইঞ্চি গভীরে। অঙ্কুরোদগমের জন্য সময় লাগবে ৫-১০ দিন। এ সময় কড়া রোদে রাখা যাবে না। খেয়াল রাখতে হবে যাতে মাটির আর্দ্রতা ঠিক থাকে।

** টবে পালংশাক চাষে যে বিষয়টি খেয়াল রাখা সবচেয়ে জরুরি তা হলো মাটির আর্দ্রতা। তাপমাত্রা বেশি থাকলে সকালে ও বিকেলে মাটি পরীক্ষা করতে হবে। একেবারে শুকনো খটখটে করা যাবে না। আবার পানি যেন না জমে সেদিকেও খেয়াল রাখতে হবে। মাটিতে পানি কম থাকলে পালংশাক বিস্বাদ ঠেকবে। কারণ এ সময় গাছ নিজের বৃদ্ধির চেয়ে ফুল ও বীজ তৈরিতে বেশি মনোযোগী হয়। যাকে বলে গাছের ‘বোল্টিং’ দশা।

** পালংশাকের জন্য ছয়-সাত ঘণ্টা সূর্যের আলো প্রয়োজন। তবে শেডেও এটি ভালো জন্মায়। সে ক্ষেত্রে চার ঘণ্টা রোদ পড়লেও চলবে। পানি দেওয়ার আগে ও পরে মাটি যদি শক্ত থাকে তবে তা কিছুটা ঝুরঝুরে করে দিতে হবে।

** একবারে একাধিক টবে সব বীজ না লাগিয়ে কয়েক দিন বিরতিতে বীজ বপন করুন। এতে করে ফলনও হবে বিরতিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১০

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১১

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১২

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৩

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৪

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৫

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৬

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৭

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৮

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৯

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

২০
X