মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২০ জুন ২০২৩, ১২:৩৮ পিএম
প্রিন্ট সংস্করণ

গরমে ফ্রিজ সচল রাখতে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গরমে খাবার বা কোরবানির পর মাংস বোঝাই করে রাখলে অনেক সময় দেখা যায় উল্টোপাল্টা আচরণ করছে ফ্রিজটা। দেখা গেল পর্যাপ্ত ঠান্ডা হচ্ছে না বা ফ্রিজেও জমছে না বরফ। ফ্রিজ ব্যবহারের আদব-কেতা জানাচ্ছেন মারজান ইমু

l খাবার দীর্ঘদিন জীবাণুমুক্ত রাখতে ফ্রিজ সঠিক তাপমাত্রায় রাখা জরুরি। ফ্রিজের সাধারণ অংশের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখুন। আর ডিপের তাপমাত্রা মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস হলে ভালো হয়।

l ফ্রিজে কখনোই গরম খাবার রাখবেন না । এ ছাড়া কোরবানির মাংস বাড়িতে আনার পর পানি দিয়ে রক্ত ও ময়লা পরিষ্কার করে নিতে হবে। রক্তসহ মাংস ফ্রিজে রাখলে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটবে। সরাসরি মাছ বাজার থেকে এনেই ফ্রিজে রাখা উচিত নয়। মাছ কেটে টুকরো করে পরিষ্কার করে নিন আগে।

l ফ্রস্ট ফ্রিজে বরফ জমা স্বাভাবিক। কোনো কারণে অতিরিক্ত বরফ তৈরি হলে তা পরিষ্কার করতে হবে। চামচ দিয়ে পরিষ্কার করতে পারেন।

l পর্যাপ্ত বাতাস চলাচল করতে না পারলে ফ্রিজের বিভিন্ন অংশে তাপমাত্রার তারতম্য ঘটে। ফলে খাবার সহজে নষ্ট হতে পারে। অতিরিক্ত খাবার গাদাগাদি করে রাখবেন না। এতে কিছু খাবারের তাপমাত্রা কমার সুযোগ পায় না।

l ফ্রিজের দরজা বেশিক্ষণ খোলা রাখবেন না। প্রয়োজন শেষে দ্রুত বন্ধ করুন। কারণ বাইরের বাতাসের অধিক প্রবেশের জন্যও ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। এ কারণে ফ্রিজ খোলার আগে ঘরের ফ্যান বন্ধ করে নিলে ভালো হয়।

l মাসে একবার সুইচ অফ করে ভেতরের সব জিনিস বের করে ফ্রিজ পরিষ্কার করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১০

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১১

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১২

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৩

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৪

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৫

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৬

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৭

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৮

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৯

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

২০
X