বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২ এএম
প্রিন্ট সংস্করণ
খানাপিনা

হরেক পদের নাড়ু

হরেক পদের নাড়ু

পূজা মানেই হরেক পদের নাড়ু-লাড্ডুর সমাহার। বাঙালির খাদ্য তালিকায় মিষ্টি জাতীয় এসব পদ থাকবেই। ছোট থেকে বড় সবাই এসব মিষ্টান্ন পছন্দ করেন। শুধু পূজা নয়, বরং বিভিন্ন সময় তৈরি করে নিতে পারেন এসব নাড়ু। রইল সহজ রেসিপি—

চালের নাড়ু

উপকরণ: চাল ১ কেজি, গুড় ১ কেজি, নারিকেল ১টা, লবণ আধা চা চামচ, দারুচিনি বড় এক টুকরো, সাদা এলাচ ২টা, জিরা আস্ত আধা চা চামচ ও পানি ২ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি: প্রথমে একটি বড় বাটিতে চাল নিয়ে তার সঙ্গে লবণ আর পানি দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে এক ঘণ্টা রেখে দিতে হবে। এক ঘণ্টা পর চালগুলো ভালো করে ভেজে নিতে হবে। মুড়ি ভাজার সময় চাল আধা ভাজা হলে দেখতে যেমন হয়, তেমন করে চালগুলো ভেজে নিতে হবে। এবার ভাজা চালগুলো ভালোভাবে গুঁড়া করে নিতে হবে। চাল গুঁড়া করার কাজটি আপনি বাসায় পাটায় বা গ্রাইন্ডারে করতে পারেন। অথবা বাজারে চাল গুঁড়া করার মেশিন থাকে, বেশি চাল হলে মেশিনে গুঁড়া করে আনতে পারেন। এরপর নারিকেল কুরিয়ে রেখে দিতে হবে। নারিকেল কুরে দিতে না চাইলে ছোট ছোট করে কেটে পাটায় থেঁতো করে দিতে পারেন। এবার দারুচিনি, সাদা এলাচ ও আস্ত জিরা একটি কড়াইয়ে হালকা টেলে নিয়ে ভালো করে গুঁড়া করে নিতে হবে। এরপর গুড় ভালো করে গুঁড়া করে রেখে দিতে হবে। এখন চালের নাড়ু তৈরির সব প্রস্তুতি শেষ। এবার হাতে নাড়ু বানানোর পালা। একটি বড় গামলায় চালের গুঁড়া নিয়ে তার মধ্যে গুঁড়া করে রাখা গুড়, মসলা গুঁড়া ও নারিকেল দিয়ে দিতে হবে। এবার হাত দিয়ে ভালোভাবে চালের গুঁড়ার সঙ্গে সবকিছু মাখাতে হবে। দীর্ঘক্ষণ এভাবে মেশানোর ফলে গুড়ের কারণে আঠালো ভাব চলে আসবে। তখন হাত দিয়ে মুঠি করে চেপে চেপে আপনার পছন্দমতো সাইজের নাড়ু বানাতে হবে।

তিলের নাড়ু

উপকরণ: তিল ২৫০ গ্রাম, গুড় ১ কাপ, পানি সিকি কাপ, ক্রাশ বা গুঁড়া করা বাদাম ভাজা সিকি কাপ, ঘি ২ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি: প্রথমে তিল হালকা ভেজে নিন। এরপর চুলায় পানি ও গুড় দিন। মিশ্রণ ঘন আঠালো হয়ে এলে তিল ও বাদাম দিয়ে ঘন ঘন নাড়তে থাকুন। একটু নেড়েচেড়ে নামিয়ে গোল গোল করে বানিয়ে ফেলুন তিলের নাড়ু। প্রতিটি নাড়ু বানানোর সুবিধার জন্য হাতে ঘি মেখে নিন।

এতে নাড়ু বানানোর সময় হাতে আঠা ভাব লেগে থাকবে না।

চিড়ার নাড়ু

উপকরণ: ভাজা চিড়া ২৫০ গ্রাম, খেজুরের গুড় ৩০০ গ্রাম, কোরানো নারিকেল ১ কাপ, এলাচ গুঁড়া সামান্য, ভাজা জিরা গুঁড়া সামান্য, ঘি ২ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি: গুড়ে সিকি কাপ পরিমাণ পানি ও ঘি দিয়ে চুলায় দিন। গুড় ফুটে ঘন হয়ে এলে এলাচ গুঁড়া ও ভাজা জিরা গুঁড়া দিন। আঠালো হয়ে এলে ভাজা চিড়া দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন।

চিড়া-গুড়ের মিশ্রণ ভালো করে মিশে গেলে নামিয়ে নিন। ঠান্ডা হওয়ার আগেই হাতে একটু ঘি মাখিয়ে গোল গোল করে নাড়ু তৈরি করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X