কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে নিয়ে মোদিকে কটাক্ষ করলেন ওয়াইসি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করমর্দন করছেন। ছবি : সংগৃহীত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করমর্দন করছেন। ছবি : সংগৃহীত

ভারতের বিহার নির্বাচন ঘিরে রাজনীতিতে আবারও উত্তাপ ছড়িয়েছে। অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের জবাব দিলেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। খবর এনডিটিভির।

মোদির দাবি, বিহারে কংগ্রেস ও আরজেডি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। এ নিয়ে পুরনিয়ার এক নির্বাচনী সমাবেশে তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশ ভারতের জন্য ‘জনসংখ্যাগত সংকট’ তৈরি করছে এবং এটি নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

ওয়াইসি পাল্টা জবাবে বলেন,

মোদিজি বলেন বিহারে বাংলাদেশি আছে। আমি বলি, বিহারে বা সীমাঞ্চলে কোনো বাংলাদেশি নেই। তবে আপনার এক বাংলাদেশি বোন তো দিল্লিতে আছেন। তাকে বাংলাদেশে পাঠান, আমরা সীমাঞ্চল থেকে বিদায় করে দেব।

ওয়াইসির এই মন্তব্যে সরাসরি ইঙ্গিত করা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে। শেখ হাসিনা গত বছর পদত্যাগের পর দিল্লিতে বসবাস করছেন।

বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে এই বিতর্ক আরও জোরদার হয়েছে। নির্বাচন কমিশনের দাবি, তালিকা শুদ্ধ করার কাজ চলছে, আর সেখানে কিছু নেপালি, বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিক ভোটার হিসেবে ধরা পড়েছে। তবে বিরোধীরা বলছে, এটি ভোট কেটে দেওয়ার অজুহাত মাত্র।

আরজেডির নেতা তেজস্বী যাদব বলেন, ধরা যাক বিহারে অনুপ্রবেশকারী আছে, কিন্তু আপনি এতদিন কী করলেন? কেন্দ্রের ক্ষমতায় ১১ বছর, আর বিহারে আপনারাই ২০ বছর ধরে সরকারে আছেন।

আগামী মাসেই নির্বাচন তারিখ ঘোষণা হওয়ার সম্ভাবনা, আর এই ইস্যুতে রাজনৈতিক তর্ক-বিতর্ক আরও উত্তপ্ত হবে বলেই ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X