কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৫ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার ভাষণ ঘিরে উত্তপ্ত নিউইয়র্ক

নেতাকর্মীদের অবস্থান। ছবি : কালবেলা
নেতাকর্মীদের অবস্থান। ছবি : কালবেলা

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অধিবেশনটি নিউইয়র্ক সময় সকাল ৯টায় শুরু হবে। এদিন তিনি দশম বক্তা হিসেবে বক্তব্য দেবেন। তার ভাষণকে কেন্দ্র করে জাতিসংঘ সদর দপ্তরের আশপাশে অবস্থান নেবেন বিএনপি, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগের শত শত নেতাকর্মী।

এরইমধ্যে সব দলের পক্ষ থেকে তাদের নেতাকর্মীদের ম্যানহাটনের রাস্তায় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি দলই তৈরি করেছে নানা ব্যঙ্গাত্মক ব্যানার ও ফেস্টুন। এতে শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা থেকেই উত্তপ্ত হতে থাকে ম্যানহাটন ও জ্যাকসন হাইটসের রাস্তা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসে একটি বিক্ষোভ মিছিল করে নিউইয়র্ক স্টেট বিএনপি ও যুবদল। এতে স্থানীয় বিএনপি ছাড়াও প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, ‘আওয়ামী লীগ আবার মাথাচাড়া দেওয়া শুরু করেছে, এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’

এদিকে বিকেলে প্রধান উপদেষ্টার হোটেলের সামনে বিক্ষোভ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

প্রধান উপদেষ্টার ভাষণ শুনতে জাতিসংঘের গ্যালারিতে অংশগ্রহণ করবেন বিএনপি, জামায়াত ও এনসিপির ছয় নেতা। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে জাতিসংঘ সদর দপ্তরের পাশের রাস্তাগুলোয় অবস্থান করবেন বিএনপির হাজারখানেক নেতাকর্মী।

বিএনপি সূত্র জানায়, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশ থেকে নেতাকর্মীরা নিউইয়র্কে এসে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস বিশ্বের একজন সমাদৃত ব্যক্তি। তিনি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় আমরা গর্বিত। তাকে স্বাগত জানানো আমাদের নৈতিক দায়িত্ব। শুক্রবার আমরা অন্তত এক হাজার লোক নিয়ে স্বাগত জানাব।’

বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাডভাইজার কমিটির সদস্য গোলাম ফারুক শাহিন বলেন, ‘জাতিসংঘ সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত হওয়ায় এখানকার নেতাকর্মীরা সবচেয়ে বেশিসংখ্যক অংশ নেবেন। অন্যান্য প্রদেশের নেতাকর্মীদের আমরা অভ্যর্থনা জানাচ্ছি।’

যুক্তরাষ্ট্র যুবদল নেতা মাসুদ রানা বলেন, ‘যুক্তরাষ্ট্রে অবস্থানরত যুবদলের নেতাকর্মীরা খুবই উৎফুল্ল। অসংখ্য নেতাকর্মী শুক্রবার কাজ বাদ দিয়ে স্বাগত সমাবেশে অংশ নেবেন। কোনো অপশক্তি দেশের ইমেজ ক্ষুণ্ন করে প্রতিবাদের নামে বিশৃঙ্খলা করলে আমরা শান্তিপূর্ণ উপায়ে প্রতিহত করব।’

তিনি আরও বলেন, ‘গত ২২ সেপ্টেম্বর বিএনপি মহাসচিবের প্রটোকল ঠিক না থাকায় দেশে-বিদেশে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। শুক্রবারের স্বাগত সমাবেশে প্রচুর উপস্থিতি দেখিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করা হচ্ছে।’

অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু, বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ও ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু, সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি সাইদ আহমেদ, যুবদল নেতা মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের মাকছুদুল আলম চৌধুরী, রাশেদ রহমান প্রমুখ।

কালবেলা/নূর/এমএইচ/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X