খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সম্প্রীতির জন্য নিজের মূল্যবোধকে জাগ্রত করতে হবে : পার্বত্য উপদেষ্টা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সম্প্রীতি সভায় বক্তব্য দেন সুপ্রদীপ চাকমা। ছবি : কালবেলা
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সম্প্রীতি সভায় বক্তব্য দেন সুপ্রদীপ চাকমা। ছবি : কালবেলা

পাহাড়ে বসবাসকারী সব সম্প্রদায়ের মানুষকে সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় রেখে চলার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা। তিনি বলেছেন, সম্প্রীতির জন্য নিজের ভেতরে মূল্যবোধকে জাগ্রত করতে হবে। পাহাড়ে উন্নয়নের জন্যই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে আমরা মানুষ, আমরা বাংলাদেশি।

শুক্রবার (২৬ সেপ্টমেম্বর) বিকেল সাড়ে ৫টায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সম্প্রীতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে এবং মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানার সঞ্চালনায় সম্প্রীতি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশপুর জোন (৪০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. শাহিনুল ইসলাম, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. ইব্রাহিম আধহাম ও খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

অনুৎপাদনশীল খাতে সরকারি ব্যয় সংকোচের আহ্বান জানিয়ে আর্থসামাজিক উন্নয়নে আদা-হলুদ-কচু চাষে বিনিয়োগের আহ্বান জানান পার্বত্য উপদেষ্টা। তিনি বলেন, শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা না থাকলেও সবাইকে মিলেই এ উৎসবকে বর্ণিল করতে হবে।

সম্প্রীতি সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. শহীদুল ইসলাম সুমন, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাটিরাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর জেলা আমির মো. আব্দুল জলিল, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা প্রতিনিধি মো. নুর আলম, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল ও সনাতন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি স্বপন কান্তি পালন ও মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. হারুনুর রশীদ প্রমুখ।

মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন আয়োজিত সম্প্রীতি সভায় পদস্থ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সম্প্রদায়ের নেতা, ধর্মীয় নেতা, শিক্ষক-সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১০

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১২

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১৩

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১৪

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১৫

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৬

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৭

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৮

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৯

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

২০
X