কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

তুচ্ছ ঘটনায় সিলেটে যুবককে পিটিয়ে আহত

হাসপাতালে চিকিৎসাধীন আহত আলম মিয়া। ছবি : সংগৃহীত
হাসপাতালে চিকিৎসাধীন আহত আলম মিয়া। ছবি : সংগৃহীত

সিলেট শহরের এক যুবকের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। স্থানীয় তুচ্ছ বিষয়ে কথা-কাটাকাটির সময় তার ওপর এ হামলা চালানো হয়।

হামলার শিকার ব্যক্তির নাম আলম মিয়া (৩৩)। তিনি সিলেট শহরের বাগবাড়ির মদিনা আবাসিক এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে নগরীর বাগবাড়ির ইমন ভিলা-২৬ নম্বর বাসার সম্মুখে রাস্তা ভাঙা নিয়ে কথা-কাটাকাটি হয় আলম মিয়া ও সুন্দর মিয়ার। এ সময় সুন্দর মিয়া তার লোকজনকে নিয়ে লোহার পাইপ, রডসহ আরও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আলম মিয়ার ওপর হামলা চালায়।

একপর্যায়ে হামলায় আলম মিয়া গুরুতর আহত হয়ে মাটিতে লুটে পড়েন। পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত আলমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বর্তমানে আহত আলম ওসমানী হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে চিকিৎসাধীনে রয়েছেন।

এ বিষয়ে আহত আলম মিয়া চিকিৎসাধীন অবস্থায় বলেন, সুন্দর মিয়ার সঙ্গে রাস্তার সেল্পে নিয়ে কথা হয়। এ সময় তিনি তার স্বজনদের ডেকে এনে দেশীয় লোহার অস্ত্র দিয়ে আমার ওপর হামলা করেন। তখন আমি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ি। এখন আমি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীনে আছি।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাবিব কালবেলাকে বলেন, আমাকে এই বিষয়ে কেউ এখনো অবগত করেননি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X