রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-১৮ আসনে বিএনপি নেতা কফিল উদ্দিনের গণসংযোগ

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদের জনসংযোগ। ছবি : কালবেলা
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদের জনসংযোগ। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদের নেতৃত্বে ঢাকা-১৮ আসনে ৩১ দফার লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টরের পাবলিক কলেজের সামনে থেকে শুরু হওয়া এই গণসংযোগ হাউজ বিল্ডিং, জসিম উদ্দিন মোড়, জমজম টাওয়ার চৌরাস্তা ঘুরে পুনরায় হাউজ বিল্ডিং এলাকায় এসে শেষ হয়।

গণসংযোগে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। জুমার নামাজের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে ছোট-বড় মিছিল নিয়ে কর্মীরা কর্মসূচিতে যোগ দেন। এর ফলে পুরো উত্তরা এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা স্লোগানে মুখরিত করে তোলেন চারদিক। ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’- এই স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে জনপথ। একই সঙ্গে তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনের জনগণ এম কফিল উদ্দিন আহমেদকেই তাদের প্রার্থী হিসেবে দেখতে চায়।

স্থানীয় জনগণও গণসংযোগে অংশ নিয়ে সমর্থন জানান। নেতাকর্মী ও এলাকাবাসীর ভাষ্য, কফিল উদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছেন। তাই তারা বিশ্বাস করেন, তিনি নির্বাচিত হলে এ আসনের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন।

গণসংযোগ শেষে এম কফিল উদ্দিন আহমেদ দুই হাত নেড়ে উপস্থিত জনসাধারণকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ঢাকা-১৮ আসনের মানুষের ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি। এই ভালোবাসাকে সঙ্গে নিয়েই আমরা জনগণের অধিকার আদায়ের সংগ্রামকে আরও জোরদার করব।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন, দক্ষিণখান থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মাসুদ মিয়া, উত্তরা-পূর্ব থানার আহ্বায়ক সদস্য শাহাদাৎ, তারেক হাসান, সাইফুল, দক্ষিণখান থানা বিএনপির নেতা সেলিম সরকার, বিমানবন্দর থানা ছাত্রদলের সহসভাপতি শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বলেন, উত্তরা আজ দেখিয়ে দিয়েছে, ঢাকা-১৮ আসনের জনগণ এম কফিল উদ্দিন আহমেদের নেতৃত্বেই ঐক্যবদ্ধ। তারা বিশ্বাস করেন, আগামী দিনে এই জনসমর্থনই হবে গণতন্ত্র পুনরুদ্ধারের মূল শক্তি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১০

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১১

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১২

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১৩

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১৪

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৫

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

১৬

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

১৭

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

১৮

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

১৯

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

২০
X