স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৫ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপ থেকে বিদায়ের পরও থামছে না টাইগারদের ব্যস্ততা

বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

দুবাইয়ের গ্যালারিতে গতকাল ছিল নিরাশার দীর্ঘশ্বাস। পাকিস্তানের বিপক্ষে জয় মানেই ফাইনাল—এমন সমীকরণে নেমেও ১৩৬ রানের সামান্য টার্গেট টপকাতে পারল না বাংলাদেশ। ব্যাটারদের হড়কানো উইকেটে শেষ পর্যন্ত ১২৪ রানে থেমে যায় ইনিংস, ১১ রানের হারে এশিয়া কাপ থেকে ছিটকে যায় লিটন দাসের দল।

তবে টুর্নামেন্ট শেষে এবার আর দেশে ফেরা হচ্ছে না টাইগারদের। আগে থেকেই ঠিক করা ছিল—এশিয়া কাপের ব্যস্ততা শেষ হতেই সংযুক্ত আরব আমিরাতেই শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ। তাই হতাশার রাতের পরও ক্রিকেটারদের ব্যাগ গুছিয়ে দেশে ফেরার তাড়া নেই।

২ অক্টোবর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর। এরপর ৮ অক্টোবর মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ, বাকি দুই ম্যাচ হবে ১১ ও ১৪ অক্টোবর।

আফগানিস্তান এবারের এশিয়া কাপ থেকে গ্রুপপর্বেই বিদায় নিলেও বাংলাদেশকে চ্যালেঞ্জ দিতে পারে বলেই ধারণা করা হচ্ছে। গ্রুপপর্বে মুখোমুখি লড়াইয়ে জয় পেয়েছিল লিটনরা, তবে রশিদ খান ও মুজিবদের স্পিনই থেকে যাচ্ছে বড় হুমকি। ফলে ব্যর্থতার বৃত্ত ভাঙতে হলে ব্যাটারদের দায়িত্বশীল হওয়া ছাড়া উপায় নেই।

এশিয়া কাপে ফাইনালের স্বপ্ন হাতছাড়া হলেও আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ টাইগারদের জন্য হবে নিজেদের পুনর্গঠনের সুযোগ। ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠে লড়াকু মানসিকতায় ফিরতে পারলেই আবারও আস্থা ফিরে পাবে বাংলাদেশ দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে জীবন বাঁচাতে ভারতীয় নাবিকদের আকুতি 

এবার রাশিয়ার তেলবাহী ট্যাংকার জব্দ করল ব্রিটেন

ইয়াবাসহ আটক, ছাত্রদল নেতা বহিষ্কার

বিশ্বকাপে জয়ে শুরু বাংলাদেশের

'অফিস রোমান্স' দিয়ে আবারও সাফল্যের চূড়ায় জেনিফার

বাজারে আসছে রংপুরের সুস্বাদু হাঁড়িভাঙা আম

বেনজীরের গ্রেপ্তারের খবরে তার পুরনো বক্তব্য ভাইরাল

আগ্নেয়গিরিতে পড়ে প্রাণ হারালেন ইয়েমেনের ‘স্পাইডার-ম্যান’

এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননের রাজধানীতে ইসরায়েলি হামলা, নিহত ২

১০

এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণে ২ সিটির কমিটি গঠন

১২

লেবাননে ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

১৩

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা

১৪

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারসহ ছয় দাবি আইএসপিএবির

১৫

প্রথম ম্যাচে ড্র করেও যারা বিশ্বজয় করেছিল: ইতিহাস যা বলে

১৬

শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা

১৭

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

১৮

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

২০
X