স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩১ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশিত হলো বিসিবি ‍নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা

বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচন ঘিরে জল্পনা-কল্পনা চলছিল ভোটার তালিকা নিয়েই। অবশেষে নির্বাচন কমিশন প্রকাশ করেছে বহুল প্রতীক্ষিত চূড়ান্ত ভোটার তালিকা। এতে জায়গা পেয়েছেন মোট ১৯১ জন কাউন্সিলর। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

প্রাথমিক তালিকায় বাদ পড়লেও ঢাকার ১৫ ক্লাবের কাউন্সিলররা শেষ পর্যন্ত জায়গা পেয়েছেন। এর মধ্যে ভাইকিংস একাডেমি থেকে কাউন্সিলর হয়েছেন ইফতেখার রহমান মিঠু। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে থাকা একাধিক অনিয়মের কারণ দেখিয়ে এসব ক্লাবকে খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল।

প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের কমিশন আজ ভার্চুয়াল বৈঠকে বসে। সেখানেই চূড়ান্ত তালিকা অনুমোদন ও প্রকাশ করা হয়।

কোন ক্লাবগুলো ফিরল?

ঢাকার যে ১৫ ক্লাব নতুন করে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছে—

এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, মোহাম্মদ ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমি, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব ও আলফা স্পোর্টিং ক্লাব।

জেলা থেকেও নতুন সংযোজন

ক্লাবের পাশাপাশি পাঁচ জেলা—সিলেট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ ও নওগাঁর কাউন্সিলরশিপও অনুমোদন পেয়েছে। তবে নরসিংদী জেলার আসন আবারও শূন্য রাখা হয়েছে। ২৩ সেপ্টেম্বর প্রকাশিত খসড়া তালিকাতেও এ জেলার নাম ছিল না।

চূড়ান্ত তালিকা প্রকাশের মধ্য দিয়ে নির্বাচনী উত্তাপ আরও বাড়ল। এখন সব নজর ৬ অক্টোবরের দিকে, যখন এই ভোটাররাই নির্ধারণ করবেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি 

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

১০

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

১১

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

১২

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৩

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

১৪

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

১৫

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

১৬

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

১৭

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১৮

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১৯

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

২০
X