চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

শিশুদের জন্য আমাদের আরও অনেক কিছু করা বাকি : ডা. শাহাদাত

চট্টগ্রামে শিশু আবৃত্তি উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা
চট্টগ্রামে শিশু আবৃত্তি উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা

বিশ্বজুড়ে শিশুরা নানা ধরনের বিপন্নতার শিকার হচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, শিশুদের জন্য আমাদের আরও অনেক কিছু করা বাকি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী শিশু আবৃত্তি উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করেছে উচ্চারক শিশু কুঞ্জ।

এ সময় শিশু কুঞ্জের প্রশংসা করে মেয়র আরও বলেন, ‘শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। শিল্প, সাহিত্য ও সংস্কৃতিচর্চা শিশুর অধিকার, এবং এই ক্ষেত্রে উচ্চারক শিশু কুঞ্জের কাজ অত্যন্ত প্রশংসনীয়।’

উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ইস্পাহানি টি লিমিটেডের সেলস ম্যানেজার মোহাম্মদ নুর নবী। তিনি বলেন, শিশুদের উচ্চারণ ও আবৃত্তি প্রশিক্ষণ কেবল ভাষাগত শুদ্ধতা দেয় না, এটি শিশুর মানসিক গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

‘শৈশবেই বুনন হোক সাম্যের মনন’ শিরোনামে চট্টগ্রাম জেলা শিল্পকলা অ্যাকাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে সভাপতিত্ব করেন উচ্চারকের সভাপতি, আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহের। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মাছুম আহমেদ এবং সাংবাদিক মনজুর কাদের মনজু।

শুভেচ্ছা বক্তব্য রাখেন উচ্চারকের শুভানুধ্যায়ী সদস্যরা— বাউল তাত্ত্বিক ও নাট্যজন স্বপন মজুমদার, কবি শহিদ মিয়া বাহার, লেখক ও গবেষক খন রঞ্জন রায়, লেখক ও সংগঠক সজল চৌধুরী এবং সাংবাদিক সাইদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উৎসব আহ্বায়ক লেখক ও সাংবাদিক আলীউর রহমান।

উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয় একক ও দলীয় আবৃত্তি পরিবেশন। দলীয় আবৃত্তি পরিবেশন করে উচ্চারক শিশু কুঞ্জ, ঢাকার বাংলা আমার, চট্টগ্রামের বোধন আবৃত্তি পরিষদ, খাগড়াছড়ির আরণ্যক বাচিকশিল্প চর্চাকেন্দ্র ও দীপালোক আবৃত্তি অঙ্গন। দলীয় নৃত্য পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমি নৃত্যদল, স্কুল অফ ওরিয়েন্টাল ড্যান্স ও প্রাফন একাডেমি। একক আবৃত্তি পরিবেশন করেন গোধূলি বড়ুয়া, সাজেদা ইসফাত রহমান সামান্থা, অথৈ রহমান, ওলিউল্লাহ ভুঁইয়া নাজিফ, রাদিয়া জাহেদ, ফাবিহা তাহের আবৃত্তি, মুহিত ইউসুফ, শোভিত চাকমা, কেন কেন উ. মারমা, মিচিংনু মারমা, ফারিহা তাহের গল্প, শাহিদ, মানহা, মিশেল, দেব দুহিতা ঘোষ, আমন্ত্রিত ছড়া শিল্পী উৎপল কান্তি বড়ুয়া, জসিম মেহবুব, সৈয়দ খালেদুল আনোয়ার, শেলীনা আকতার খানম। উৎসবে আবৃত্তি ছাড়াও উৎসবে হারিয়ে যাওয়া ঐতিহ্য বায়োস্কোপ প্রদর্শন, যাদু প্রদর্শন ও গল্প বলার আয়োজনও করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X