মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
এনায়েত শাওন
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ জুন ২০২৫, ০৮:১০ এএম
প্রিন্ট সংস্করণ
সাক্ষাৎকার

এসএমই খাত: অবদান ও প্রত্যাশা বেশি, মূলধন কম

আনোয়ার হোসেন চৌধুরী
এসএমই খাত: অবদান ও প্রত্যাশা বেশি, মূলধন কম

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী বলেছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প দেশের উন্নয়নে অবদান যেমন বেশি, তেমনি প্রত্যাশাও বেশি; কিন্তু মূলধন কম। আমরা যেহেতু জাতীয় বাজেটের অন্তর্ভুক্ত নই, প্রতি বছর সব প্রতিষ্ঠানের জন্য বাজেটে বরাদ্দ থাকে; কিন্তু আমরা একেবারেই পাই না। সরকার চাইলে এ শিল্পের বিকাশে প্রতি বছর অন্তত থোক বরাদ্দ বৃদ্ধি করতে পারে, যা দেশের প্রয়োজনেই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে ব্যয় হবে। গতকাল বৃহস্পতিবার কালবেলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

আনোয়ার হোসেন বলেন, আমাদের আর্থিক সক্ষমতা খুবই কম, প্রতিষ্ঠাকালীন সময়ে সরকার ‘অ্যানডাউমেন্ট ফান্ড’ হিসেবে ২০০ কোটি টাকা ও পরবর্তী সময়ে করোনাকালীন সময়ে ৩০০ কোটি টাকা বরাদ্দ দেয়। এই সর্বমোট ৫০০ কোটি টাকার তহবিলেই আমাদের চলতে হয়, বিশাল সেবাপ্রত্যাশীদের সেবাও প্রদান করতে হয়। এটি এই খাতের জন্য অপ্রতুল ও বৃহৎ সেবাগ্রহীতাদের সেবা প্রদান দুঃসাধ্য। প্রতি বছরই বাজেট বৃদ্ধির জন্য আবেদন জানাচ্ছি; কিন্তু বিফল হতে হয়।

এসএমই খাতের নানান সীমাবদ্ধতা তুলে ধরে তিনি বলেন, এ খাতের বিকাশের জন্য অর্থপ্রবাহ চালু রাখা অপরিহার্য। এসএমই খাতের উন্নয়নে সরকারের আরও বরাদ্দ বাড়ানো উচিত। এটা এক ধরনের বিনিয়োগের মতো, যত বিনিয়োগ হবে ততই এসএমই খাতের বিকাশ হবে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। এই খাত কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এজন্যই এসএমই খাতে গুরুত্বসহকারে বরাদ্দ বাড়ানো দরকার।

এই খাতের উন্নতির জন্য নতুন উদ্যোক্তা সৃষ্টি, বিদ্যমান উদ্যোক্তাদের দক্ষতা ও সামর্থ্যের উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি, বাজার সংযোগ ও এক্সেস টু ফাইন্যান্স বৃদ্ধি করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে এসএমই ফাউন্ডেশনের এমডি বলেন, মূলধন জোগান দেওয়া, তথ্যপ্রযুক্তিগত সহায়তা প্রদানের জন্য এসএমই ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। আমাদের আরেকটি বড় কাজ হচ্ছে নারী উদ্যোক্তাদের অর্থনীতির মূল স্রোতে আনা।

তিনি বলেন, আমাদের উদ্যোক্তাদের সংখ্যা শহরের তুলনায় গ্রামাঞ্চলে বেশি। রাজধানী থেকে বসে তাদের সেবা দেওয়া বাস্তবে একটু কঠিন, তবু এ কঠিন কাজটিই আমরা করে যাচ্ছি।

তিনি আরও বলেন, এসএমই ফাউন্ডেশনের সেবা প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে নিদেন পক্ষে বিভাগীয় পর্যায়ে এসএমই ফাউন্ডেশনের কর্মক্ষেত্র প্রসারিত করার প্রস্তাব রয়েছে, যাতে উদ্যোক্তারা সেবা নিতে পারেন। প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তা বিশেষ করে নারীদের মাঝে সেবা ছড়িয়ে দিতে হলে অবশ্যই কর্মকাণ্ড প্রসার করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X