কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৪:২৯ এএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৮:৫১ এএম
প্রিন্ট সংস্করণ

চাকরি বিধি লঙ্ঘন এমপি জাফরের হয়ে প্রচারে স্কুলশিক্ষিকা স্ত্রী

চাকরি বিধি লঙ্ঘন এমপি জাফরের হয়ে প্রচারে স্কুলশিক্ষিকা স্ত্রী

বিধি লঙ্ঘন করে কক্সবাজার-১ আসনের স্বতন্ত্র প্রার্থী স্বামী জাফর আলমের পক্ষে প্রচারে নেমেছেন স্কুলশিক্ষিকা স্ত্রী শাহেদা বেগম। তিনি চকরিয়া উপজেলার পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সরকারি বিদ্যালয়ের শিক্ষকের এমন কর্মকাণ্ডে বিব্রত অন্য শিক্ষকরাও। তবে এমপি পত্নী হওয়ায় সহজে কেউ প্রতিবাদ করতে পারছেন না। চাকরি বিধি লঙ্ঘন করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় সংশ্লিষ্টদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেননি বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।

তথ্যমতে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে দলের মনোনয়ন বঞ্চিত হন বর্তমান সংসদ সদস্য জাফর আলম। এরপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। স্বামীর বিজয় নিশ্চিত করতে মাঠে নেমেছেন শিক্ষিকা শাহেদা বেগম। প্রতিদিন স্বামীর পক্ষে বিভিন্ন উঠান বৈঠকে বক্তব্য দিচ্ছেন তিনি। এরই মধ্যে তার বক্তব্যের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সরকারি চাকরিজীবী হয়ে প্রকাশ্যে নির্বাচনী সভায় বক্তব্য রাখা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুরে জান্নাত মিলি মোবাইল ফোনে জানান, নির্বাচনে তিনি কী করবেন, না করবেন তা তার একান্ত নিজস্ব বিষয়। পরে ব্যস্ততার অজুহাত দেখিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।

উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে আমার কাছে কেউ লিখিত অভিযোগ করেননি এবং আমার কাছে এ-সংক্রান্ত তেমন কোনো তথ্যও নেই। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুল আজম বলেন, বিষয়টি এখন নির্বাচন কমিশনের হাতে। কমিশনের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, স্বামী এমপি নির্বাচিত হওয়ার পর স্কুলেও অনিয়মিত হয়ে পড়েন শাহেদা বেগম। পাঁচ বছরে তার সম্পদ বেড়েছে কোটি টাকার। তার অস্বাভাবিক সম্পদ বাড়ার বিষয়টি তদন্ত নেমেছে দুদক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পাসেই চাকরি দিচ্ছে পাঠাও, লাগবে না অভিজ্ঞতা

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের প্রতিকৃতি, নতুন নকশা প্রকাশ

পবিত্র কোরআনের হিফজ সবক প্রদান

এক বছরের মধ্যেই ধানমন্ডি লেকের দৃশ্যমান পরিবর্তন হবে : প্রতিমন্ত্রী শাহে আলম

নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে গ্রুপসেরা বেলজিয়াম

স্বপ্ন দেখার অধিকার সবার আছে, অসম্ভব বলে কিছু নেই: কেপ ভার্দের কোচ

ইরানকে অপেক্ষায় রেখে নকআউটে মিসর

তুরাগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মী হত্যার অভিযোগ, বিচার চাইলেন রিপন

বিশ্বকাপের নকআউটে আরও পাঁচ দল, এখন পর্যন্ত টিকিট নিশ্চিত হলো যাদের

প্রাণ গ্রুপে চাকরির সুযোগ

১০

কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, সাবেক মেম্বারসহ নিহত ২

১১

১৫ বছর পর বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

১২

ভেনেজুয়েলায় ভূমিকম্প / মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন ফুটবলারের স্ত্রী

১৩

ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প, ভয়াবহ দুর্যোগের পর নতুন আতঙ্ক

১৪

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুরকিনা ফাসো

১৫

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৬

কবে, কার কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল, জার্মান গবেষকের ভবিষ্যদ্বাণী

১৭

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৮

পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

১৯

দুই গোলে এগিয়ে বেলজিয়াম, চাপের মুখে নিউজিল্যান্ড

২০
X