তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০১:৫৯ এএম
আপডেট : ০১ জুলাই ২০২৪, ১২:০১ পিএম
প্রিন্ট সংস্করণ

চ্যালেঞ্জিং তৃপ্তি

চ্যালেঞ্জিং তৃপ্তি

বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি। ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয় করে চর্চায় উঠে আসেন তিনি। এর আগেও অবশ্য বেশ কিছু ছবিতে কাজ করেছেন। তবে বাড়তি পরিচিতি এসেছে ‘অ্যানিমেল’ থেকেই। যদিও অভিনেত্রীর ভাষ্য, অ্যানিমেলের থেকেও বেশি চ্যালেঞ্জিং ছিল ‘বুলবুল’ সিনেমায় অভিনয় করা। খবর টাইমস অব ইন্ডিয়ার।

তৃপ্তি জানান, ‘বুলবুল’ সিনেমায় ধর্ষণের দৃশ্যে নিজেকে ফুটিয়ে তোলা তার পক্ষে বেশ কঠিন ছিল। তিনি বলেন, ‘অভিনয়শিল্পী হিসেবে নয়, মানুষ হিসেবে ওই চরিত্র করতে বেগ পেতে হয়েছিল। সিনেমায় ওই দৃশ্যে শেষ পর্যন্ত চরিত্রটিকে হার মানতে দেখা যায়। এটাই সবচেয়ে কঠিন ছিল আমার কাছে।’ ওই চরিত্রের কাছে অ্যানিমেলের চরিত্রটি কিছুই নয় বলেও জানিয়েছেন অভিনেত্রী।

এর আগে ‘অ্যানিমেল’ সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে শয্যাদৃশ্যের বিষয়ে কথা বলেছিলেন তৃপ্তি। তার পরিবার দৃশ্যটি কীভাবে গ্রহণ করেছিল, সেই প্রশ্নে তিনি জানিয়েছিলেন, তার বাবা-মা কিছুটা অবাক হয়েছিলেন।

তবে এ নিয়ে কোনো খারাপ ব্যবহার করেনি তার পরিবার।

আগামীতে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে তৃপ্তির ঝাঁপিতে। করণ জোহর পরিচালিত ‘ব্যাড নিউজ’ ছবিতে ভিকি কৌশল ও অ্যামি বির্কের সঙ্গে দেখা যাবে তাকে। এ ছাড়া ‘ভিকি বিদ্যা কা ওয়ালা ভিডিও’ ছবিতে রাজকুমার রাওয়ের সঙ্গে জুটি বাঁধবেন এ অভিনেত্রী। তৃপ্তিকে নিয়ে কার্তিক আরিয়ান ও বিদ্যা বালানের সঙ্গে ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার শুটিংও শুরু হয়েছে এরই মধ্যে। এ ছাড়া ‘ধড়ক ২’ চলচ্চিত্রে সিদ্ধার্থ চতুর্বেদীর সঙ্গে অভিনয় করবেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X