তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ০৩:৪৮ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৪, ১২:৩০ পিএম
প্রিন্ট সংস্করণ

অলিম্পিকে সেলিন-গাগা

অলিম্পিকে সেলিন-গাগা

হলিউডের কিংবদন্তি গায়িকা সেলিন ডিওন। দীর্ঘদিন ধরে বিরল স্নায়বিক ব্যাধি স্টিফ পারসন সিনড্রোমে আক্রান্ত তিনি। দূরে আছেন সংগীত থেকে। এর মাঝেই শিল্পীর ভক্তদের জন্য সুখবর দিল হলিউডভিত্তিক একাধিক গণমাধ্যম। ২০২৪ প্যারিস অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠানে গান পরিবেশন করবেন তিনি। তিনি একা নন। একই অনুষ্ঠানে গান গাইবেন মার্কিন পপ তারকা লেডি গাগাও। খবর : টিএম জেডের

আসন্ন প্যারিস অলিম্পিকে উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে এ মুহূর্তে অলিম্পিকের জন্য প্যারিসে সাজ সাজ রব। তার মধ্যেই সে শহরের রয়্যাল মোনাকো হোটেলের সামনে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন সেলিন।

ফলে গুঞ্জন আরও জোরালো হয়েছে। ওই হোটেলেই রয়েছেন আমেরিকান পপ তারকা লেডি গাগাও, যার ফলে সংগীতের এই দুই মহারথীর অংশগ্রহণে অনুষ্ঠানটি নতুন মাত্র যোগ করবে বলেও নিশ্চিত করে গণমাধ্যমটি।

এদিকে ২০২২ সালের ডিসেম্বরে সেলিন ডিওন নিজের অসুস্থতার খবর প্রকাশ্যে আনেন। ওই সময় সেলিন জানিয়েছেন, তিনি বিরল এক অসুখে আক্রান্ত। অসুখটির নাম স্টিফ পারসন সিনড্রম (এসপিএস)। স্নায়ুর খুবই বিরল এক অসুখ এটি।

এটিকে এক ধরনের অটোইমিউন ডিস-অর্ডারও বলেন চিকিৎসকরা। গায়িকা জানিয়েছেন, গান গাওয়া বা মঞ্চে পারফর্ম করা তো দূরের কথা, এর ফলে তার স্বাভাবিক জীবনই ব্যাহত হয়ে গেছে। সে কারণেই তার গানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় তিনি। ২০২৩ সালের ডিসেম্বর থেকেই বিশ্রামে চলে যান গায়িকা। তবে সম্প্রতি নিজের ভক্তদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন সেলিন। জানিয়েছিলেন, তার জীবনী নিয়ে একটি ডকুমেন্টারি আসছে। যেখানে উঠে আসবে তার বিরল ব্যাধির প্রসঙ্গও।

‘টাইটানিক’ সিনেমার বিখ্যাত গান ‘মাই হার্ট উইল গো অন’র জন্য সেরা গায়িকা হিসেবে অস্কার পেয়েছিলেন সেলিন ডিওন। বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় এই গায়িকার জীবনে এর আগেও অনেক ঝড় এসেছে। ২০১৪ সালে তার স্বামী রেনে অ্যাঞ্জেলিলের ক্যান্সারের সময় নিজের ক্যারিয়ার থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছিলেন সেলিন। তার এক বছর পর গায়িকা আবার গানের জগতে ফিরে আসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১০

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১১

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১২

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৩

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৪

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৫

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৬

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৭

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৮

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৯

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X