তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০৬:১৫ এএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১২:৩১ পিএম
প্রিন্ট সংস্করণ

অভিনয়ও করেছিলেন লুইপা

অভিনয়ও করেছিলেন লুইপা

এ প্রজন্মের কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপা। তার কণ্ঠের মাধুর্য শ্রোতাদের সংগীতাঙ্গনে তার শুভারম্ভের শুরু থেকেই মুগ্ধ করে আসছে। বগুড়ার মেয়ে লুইপার গানের ভুবনে পেশাদারি যাত্রা শুরু ২০১০ সালে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার মাধ্যমে। যদিও বা সেই প্রতিযোগিতা থেকে বলা যায় তিনি বাদই পড়ে গিয়েছিলেন। কিন্তু সেই মুহূর্তে চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ সিনেমায় উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া ‘পায়েরই নূপুর আমার জাদু জানে’ গানটি গেয়ে আবারও প্রতিযোগিতায় নিজের নাম বেশ গৌরবের সঙ্গে যুক্ত করতে সক্ষম হন।

পরে তিনি সেরা দশে নিজেকে উন্নীত করতে পেরেছিলেন। ২০১০ সালেই এই বিস্ময়কর কণ্ঠ মুগ্ধ হয়েছিলেন শ্রোতারা। পেশাগতভাবে গানের ভুবনে যাত্রা শুরুর বেশ কয়েক বছর পর সেই রুনা লায়লা একদিন তার গান শুনে আবারও মুগ্ধ হন। ২০১৭ সালে বেগম আখতারের গাওয়ায় ‘জোছনা করেছে আড়ি’ গানটি কাভার সং হিসেবে প্রকাশ করেছিলেন লুইপা। তার কণ্ঠে এই গান শুনেই আবারও মুগ্ধ হয়েছিলেন রুনা লায়লা। যে কারণে পরবর্তী সময়ে রুনা লায়লার সুরে ‘এই দেখা শেষ দেখা’ গানটি গাইবার সুযোগ পান লুইপা, যা তার সংগীতজীবনে অনন্য অর্জন হিসেবেই দেখেন লুইপা। তবে গানের ভুবনে পেশাদারি যাত্রা শুরুর আগে লুইপা অভিনয়ও করেছিলেন। নাটকে অভিনয় করে বেশ প্রশংসাও পেয়েছিলেন তিনি। বিশেষত বাংলাদেশের কিংবদন্তি নাট্য পরিচালক আতিকুল হক চৌধুরীর নির্দেশনায় নাটকে কাজ করার সুযোগ পেয়েছিলেন তিনি। সারওয়ার উল ইসলামের রচনায় ও আতিকুল হক চৌধুরীর পরিচালনায় লুইপা ‘বৃষ্টি বালিকা’ নাটকে অভিনয় করেছিলেন। এই নাটকে প্রতিমা চরিত্রে লুইপা চমৎকার অভিনয় করেছিলেন। প্রতিমা চরিত্রে অভিনয় করে প্রশংসিতও হয়েছিলেন। শুধু তাই নয় গিয়াস উদ্দিন সেলিমের ‘পালিয়ে বিয়ে’ নাটকেও অভিনয় করেছিলেন তিনি। যদি অভিনয়েও নিয়মিত থাকতেন লুইপা, তবে হয়তো বাংলাদেশের নাট্যাঙ্গন আরও একজন মেধাবী অভিনেত্রীই পেত।

এদিকে আজ লুইপার জন্মদিন। জন্মদিনে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। লুইপা বলেন, ‘আমার পরম সৌভাগ্য হয়েছিল যে, আমি বাংলাদেশের প্রথিতযশা কিংবদন্তি পরিচালক আতিকুল হক চৌধুরী স্যারের নির্দেশনায় অভিনয় করেছিলাম। যখন অভিনয় করি তখন আসলে তার সম্পর্কে এত বিষদ জানার সুযোগও ছিল না আমার। কিন্তু পরে জানতে পেরে বেশ গর্ব অনুভব করেছি। সত্যি বলতে কী অভিনয়টা শখের বশেই করেছিলাম। মনেপ্রাণে আমি একজন গায়িকাই হতে চেয়েছিলাম, আল্লাহ আমার সেই স্বপ্ন পূরণও করেছেন। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। দেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক, আমাদের দেশটায় দ্রুত শান্তি ফিরে আসুক।’ ছোটবেলা থেকে লুইপা গান শিখেছেন এস এম বেলাল হোসেন, মো. রেজওয়ানুল ইসলাম ও আব্দুল মজিদের কাছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১০

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৩

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১৪

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৫

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৬

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৭

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৮

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৯

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

২০
X