কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

কেন ইমাম হুসাইনের জন্য প্রাণ দিয়েছিলেন হিন্দুরা?

কারবালা প্রান্তর। ছবি : সংগৃহীত
কারবালা প্রান্তর। ছবি : সংগৃহীত

মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.)-কে বাঁচাতে যুদ্ধে যোগ দিয়েছিলেন একদল হিন্দু। কিন্তু প্রশ্ন হলো, ইমাম হোসাইনের হয়ে হিন্দুরা কেন যুদ্ধ করতে গিয়েছিলেন? কারণ- স্বৈরাচারী ইয়াজিদ যখন ইমাম হোসাইন (রা.)-কে কারবালার প্রান্তরে সপরিবারে হত্যা করার চক্রান্ত করছিল, তখন তিনি বিশ্ব মানবতার উদ্দেশে আহ্বান জানিয়েছিলেন ‘হাল মিন নাসিরিন ইয়ানসুরনা!’ অর্থাৎ কেউ কি কোথাও আছেন, যারা আমাদের সাহায্য করতে পারেন?

সেই ডাকে সাড়া দেন সুদূর ভারতের রাজা সমুদ্রগুপ্ত। তিনি তার বীর সেনাদের একটি দলকে কারবালায় পাঠানোর সিদ্ধান্ত নেন। যার নেতৃত্বে ছিলেন বীর যোদ্ধা রিহাব সিধ দত্ত। যিনি পাঞ্জাবের একজন মোহিয়াল ব্রাহ্মণ ছিলেন। কিন্তু রিহাব দত্ত ও তার সাহসী সেনারা যখন কারবালায় পৌঁছান, ততক্ষণে ইমাম হোসাইন (রা.) শহীদ হয়ে যান। তখন ক্ষোভে-দুঃখে ভারত থেকে যাওয়া ওই সেনারা স্থির করেন নিজেদের তরবারি দিয়েই তারা নিজেদের শিরশ্ছেদ করবেন।

কিন্তু ইমাম হুসাইন (রা.)-এর আরব অনুরাগীরা তাদের বোঝালেন, এভাবে জীবন নষ্ট না করে, তারা যেন জনাব-ই-মুখতারের বাহিনীতে যোগদান করেন এবং হুসাইন (রা.)-এর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার লড়াইতে সামিল হোন! রিহাব দত্ত ও তার বাহিনী ঠিক সেটাই করেছিলেন এবং পরবর্তীতে ইয়াজিদের বিরুদ্ধে মরণপণ যুদ্ধ করে নিহত হয়েছিলেন। বাহিনীর যারা বেঁচে যান, তাদের কেউ কেউ সেখানেই রয়ে যান– আবার কেউ কেউ মাতৃভূমি ভারতে ফিরে আসেন।

কারবালায় যাওয়া সেই হিন্দু ব্রাহ্মণদের বংশধররা আজও ইমাম হোসাইনের প্রতি ভালোবাসা থেকেই হিন্দু হয়েও বহু মুসলিম রীতিনীতি পালন করেন। এর মধ্যে রয়েছে তারা রমজান মাসে রোজা রাখেন এবং আশুরা পালন করেন। মাঝে মাঝে তারা মসজিদেও যান, জুমার নামাজেও অংশ নেন।

ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে এক বিরল সেতুবন্ধ রচনার কারণেই হুসাইনি ব্রাহ্মণরা ভারতের সমাজজীবনে একটি অসাধারণ জায়গা অধিকার করে আছেন। সংখ্যায় তারা কম হতে পারেন, কিন্তু স্বকীয়তায় ও ধর্মীয় সম্প্রীতিতে এক উজ্জ্বল জনগোষ্ঠী!

সেই পরম্পরা অনুসরণ করেই আজও ভারতে হুসাইনি ব্রাহ্মণরা তাদের জীবনচর্যায় হিন্দু ও মুসলিম– দুই ধর্মেরই কিছু কিছু রীতি রেওয়াজ, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব পালন করে থাকেন। ভারতের প্রয়াত বলিউড অভিনেতা সুনীল দত্ত ছিলেন একজন হুসাইনি ব্রাহ্মণ। তার স্ত্রী নার্গিস দত্তও ছিলেন মোহিয়াল। তাদের সন্তান সঞ্জয় দত্তও হুসাইনি ব্রাহ্মণ।

হুসাইনি ব্রাহ্মণরা একটি গর্বিত বীর বংশের সন্তান। সেই গল্প তারা বাপ-দাদাদের কাছে চিরকাল শুনে এসেছেন। অনেক হুসাইনি ব্রাহ্মণ পরিবারই সেনাবাহিনীর সঙ্গে যুক্ত এবং তাদের ছেলেমেয়েরা ক্যান্টনমেন্টের মন্দির-মসজিদ-গির্জা সমন্বিত একটা উদার ও সহিষ্ণু পরিবেশে বেড়ে ওঠে। তাই তাদের মধ্যে ধর্মীয় ভেদাভেদও খুব কম!

সূত্র : বিবিসি বাংলা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X