পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

অস্ত্রধারী সন্ত্রাসী সালমান শাহ গ্রেপ্তার

গ্রেপ্তার সালমান শাহ। ছবি : কালবেলা
গ্রেপ্তার সালমান শাহ। ছবি : কালবেলা

রাজবাড়ীর পাংশায় পুলিশের অভিযানে এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসী সাত মামলার আসামি সালমান শাহকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত ২টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পাংশা মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার সালমান শাহ ইউনিয়নের সরিষা খামারডাঙ্গী গ্রামের ছাত্তার বিশ্বাসের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে পাংশা থানা এলাকার চাঁদাবাজ, টেন্ডারবাজ, অবৈধ দখলদার ও অস্ত্রধারীদের গ্রেপ্তারের লক্ষ্যে থানা এলাকার শরিষা ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শ্রীবাস গাইন সঙ্গীয় ফোর্স নিয়ে পাংশা থানা এলাকার সরিষা ইউনিয়নের খামারডাঙ্গী গ্রামের নিজ বাড়ি থেকে সালমান শাহকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, গ্রেপ্তার সালমান শাহর বিরুদ্ধে পাংশা মডেল থানায় অন্ত্র, মারামারি, মাদক, চাঁদাবাজিসহ ৭টি মামলা রয়েছে। এলাকার মানুষ তাকে চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে চেনেন। বুধবার তাকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১০

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১১

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১২

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৩

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৪

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৫

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৬

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৭

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

১৮

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১৯

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

২০
X