কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বাম চোখ লাফালে কি বিপদ আসে? কী বলছে ইসলাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাম চোখ লাফানো নিয়ে বহু মানুষের মনে নানা ধরনের কৌতূহল ও অন্ধবিশ্বাস রয়েছে। অনেকেই মনে করেন, এটি অশুভ কোনো ঘটনার লক্ষণ। কিন্তু বাম চোখ লাফানোর পেছনে ইসলামিক ব্যাখ্যা কী? ইসলাম কী বলছে এ বিষয়ে?

চলুন জেনে নেওয়া যাক—

ইসলামী স্কলার শায়খ আহমাদুল্লাহর মতে, বাম চোখ লাফানো মানে বিপদ আসা—এমন কথা ভিত্তিহীন। পবিত্র কোরআন ও হাদিসে এমন কথার ভিত্তি নেই।

হাদিসে এসেছে, হজরত আবু হুরায়রাহ (রা.) থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ছোঁয়াচে বলে কোনো রোগ নেই, কুলক্ষণ বলে কিছু নেই, প্যাঁচা অশুভের লক্ষণ নয়, ছফর মাসে কোনো অশুভ নেই। (বুখারি: ৫৭০৭; মুসলিম: ৫৯২০)

জায়েদ ইবনু খালিদ জুহানি (রা.) হতে বর্ণিত আরেক হাদিসে এসেছে, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতে বৃষ্টি হওয়ার পর হুদায়বিয়াতে আমাদের নিয়ে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে তিনি লোকদের দিকে ফিরে বললেন, তোমরা কি জানো, তোমাদের পরাক্রমশালী ও মহিমাময় প্রতিপালক কী বলেছেন? তারা বললেন, আল্লাহ ও তার রাসুলই বেশি জানেন। আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, (রব) বলেন, আমার বান্দাদের মধ্য কেউ আমার প্রতি মুমিন হয়ে গেল এবং কেউ কাফির। যে বলেছে, আল্লাহর করুণা ও রহমতে আমরা বৃষ্টি লাভ করেছি, সে হলো আমার প্রতি বিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি অবিশ্বাসী। আর যে বলেছে, অমুক অমুক নক্ষত্রের প্রভাবে আমাদের ওপর বৃষ্টিপাত হয়েছে, সে আমার প্রতি অবিশ্বাসী হয়েছে এবং নক্ষত্রের প্রতি বিশ্বাসী হয়েছে। (বুখারি: ৮৪৬)

আমাদের সমাজে অনেকে বিশ্বাস করেন, বাম চোখ বেশি লাফালে বিপদ আসে। কেউ আবার বিশ্বাস করেন বাম হাত চুলকানো টাকা খরচ আর ডান হাত চুলকানো টাকা আসার লক্ষণ। এমনকি কেউ কেউ এমন বলেন যে, বেশি হাসলে বিপদ আসে। এসব কথা সমাজে বেশ প্রসিদ্ধ। তবে ইসলামে এর কোনো ভিত্তি নেই। তাই এ ধরনের কথা বলা ও প্রচার করা থেকে বিরত থাকা উচিত।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলুচিস্তানে পাক বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ, নিহত ৩

বিদ্রোহীদের ২০৫ যুদ্ধযান ধ্বংসের দাবি সুদান সেনাবাহিনীর

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, অপেক্ষায় অভিভাবকরা

অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের সুখবর দিল ইতালি

লেবাননে স্থায়ী সামরিক ঘাঁটি গড়ছে ইসরায়েল

রোমে রেড অ্যালার্ট জারি, তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছোঁয়ার আশঙ্কা

ছয় মাসে তুরস্কের আকাশপথ ব্যবহার করেছে ১১ লাখের বেশি ফ্লাইট

ডেমরা পুলিশ লাইন্সে কনস্টেবলের আত্মহত্যা

শনিবার খোলা হতে পারে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

কেন ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট?

১০

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১১

আজকের আবহাওয়া সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেল

১২

কমছে ধলাই নদীর পানি, ভাঙন আতঙ্কে এলাকাবাসী

১৩

সাগরেই গায়েব ৫৩০ রোহিঙ্গা!

১৪

কলকাতা বিমানবন্দরে ১৩৬ বছরের পুরোনো মসজিদে প্রবেশে বাধা

১৫

চাকরিজীবীদের দুই দফায় টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৬

এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান

১৭

জিয়াউর রহমান হত্যা / ৪৫ বছর পর গ্রেপ্তার মোজাফফর, কোথায় ছিলেন এতদিন?

১৮

বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্প

১৯

শিমুলিয়া ঘাটে টোল আদায়কে কেন্দ্র করে পর্যটকদের ওপর হামলা

২০
X