কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ

ইতিহাসে রেকর্ড দামের পর দরপতন বিটকয়েনের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নতুন ইতিহাস গড়ে ঊর্ধ্বমুখী থাকা বিটকয়েনের দরপতন হয়েছে। রেকর্ড দামের পরদিনই ডিজিটাল এই মুদ্রার পতন শুরু হয়। কয়েক দফা কমার পর সর্বশেষ ২.৮ শতাংশ দরপতন ঘটে। এতে করে এই ক্রিপ্টোকারেন্সিটির মূল্য নেমে এসেছে প্রায় ১ লাখ ১৬ হাজার ৪৮৪ ডলারে। মঙ্গলবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনবিসি।

মার্কিন প্রতিনিধি পরিষদে ক্রিপ্টো-সম্পর্কিত বিলগুলোর একটি পদ্ধতিগত বাধা অতিক্রম করতে ব্যর্থ হওয়ার পরে এই পতন ঘটে।

বর্তমানে বিটকয়েনের বাজারমূল্য প্রায় ২.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা ইথারের মূল্যও বৃদ্ধি পেয়ে ৩ হাজার ৪৮ ডলারের কাছাকাছি পৌঁছেছে। সমগ্র ক্রিপ্টো বাজারের সম্মিলিত মূল্য বর্তমানে প্রায় ৩.৭৮ ট্রিলিয়ন ডলার।

এর আগে নতুন ইতিহাস গড়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন। সোমবার প্রথমবারের মতো এর দাম ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার ছাড়ায়, যা বিটকয়েনের ইতিহাসে সর্বোচ্চ মূল্য হিসেবে ধরা হয়।

ওই দিন এশিয়ান ট্রেডিং সেশনে বিটকয়েনের দাম সর্বোচ্চ ১ লাখ ২১ হাজার ২০৭ ডলারের কাছাকাছি পৌঁছে এবং শেষ পর্যন্ত ১ লাখ ২০ হাজার ৮৫৬ ডলারে লেনদেন হয়। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বিটকয়েনের মূল্য প্রায় ২৯ শতাংশ বৃদ্ধি পায়।

বিশ্লেষকদের মতে, এই মূল্যবৃদ্ধির পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। মার্কিন প্রতিনিধি পরিষদ ডিজিটাল সম্পদ খাতের জন্য কয়েকটি আইনগত বিল নিয়ে আলোচনা শুরুর ঘটনা বাজারে বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা সৃষ্টি করে। অবশ্য এ বিল পাসে জটিলতায় দাম আবার কমতে শুরু করেছে। এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নিজেকে ‘ক্রিপ্টো প্রেসিডেন্ট’ বলে ঘোষণা করে এই খাতের পক্ষে আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন, যা বাজারে আস্থাকে আরও বাড়িয়েছে।

বিশ্বখ্যাত বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকরকের স্পট বিটকয়েন ইটিএফ-এ বর্তমানে সাত লাখের বেশি বিটকয়েন রয়েছে। বড় বড় প্রতিষ্ঠানগুলোর এই বিনিয়োগ বাজারে স্থিতিশীলতা ও বিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১০

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১১

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১২

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৩

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

১৪

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৫

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৬

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৭

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১৯

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

২০
X