স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১২:২৫ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

তিন মাসের জন্য মাঠের বাইরে রিয়াল তারকা

জুড বেলিংহাম। ছবি : সংগৃহীত
জুড বেলিংহাম। ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের প্রাণভোমরা জুড বেলিংহাম লম্বা সময়ের জন্য ছিটকে যাচ্ছেন মাঠ থেকে। বুধবার লন্ডনে তার বাঁ কাঁধে অস্ত্রোপচার হতে যাচ্ছে—আর তাতেই অন্তত ১০ থেকে ১২ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে এই ইংলিশ তারকাকে। এমনটাই জানিয়েছে ইএসপিএন।

২২ বছর বয়সী বেলিংহামের এই সমস্যার শুরু ২০২৩ সালের নভেম্বরে, রায়ো ভায়োকানোর বিপক্ষে এক ম্যাচে কাঁধে চোট পান তিনি। তখন তিনি অস্ত্রোপচারের পথে না গিয়ে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে খেলায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই চোট পুরোপুরি না সারায় অবশেষে এখন অস্ত্রোপচারই বেছে নিতে হচ্ছে তাকে।

ক্লাব বিশ্বকাপে পাচুকার বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের পর বেলিংহাম নিজেই জানান, ‘এই গরমে কাঁধে ব্রেস পরে খেলতে খেলতে হাঁপিয়ে উঠেছি। অস্ত্রোপচারের পর আবার আগের মতো হয়ে উঠব, এটা নিয়ে আমি আশাবাদী।’

২০২৩ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া বেলিংহ্যাম প্রথম মৌসুমেই বাজিমাত করেছেন। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ ডাবল জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। গত মৌসুমে তার নামের পাশে যোগ হয়েছে ১৫ গোল ও ১৫ অ্যাসিস্ট—মোট ৫৮ ম্যাচে।

তবে নতুন কোচ জাবি আলোনসোর অধীনে লা লিগার শুরুটা পাচ্ছেন না বেলিংহাম। আগামী ১৯ আগস্ট ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে রিয়ালের লিগ যাত্রা শুরু হলেও সেখানে তিনি থাকবেন না। অন্তত আটটি লিগ ম্যাচ ও চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের সূচনা মিস করবেন এই তরুণ তারকা।

প্রত্যাশা, অক্টোবরের শুরুতেই মাঠে ফিরবেন তিনি। তবে তার আগে মাদ্রিদ মিডফিল্ডে ভারসাম্য বজায় রাখা হবে আলোনসোর বড় পরীক্ষা।

রিয়াল সমর্থকরা এখন প্রার্থনায়—বেলিংহাম যেন ফিরে আসেন আগের সেই দুরন্ত ছন্দে, সেই চেনা কাঁধ নিয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১০

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১১

১১ রানে হারল বাংলাদেশ

১২

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১৩

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১৪

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১৫

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

১৬

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১৭

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

১৮

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

১৯

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

২০
X