তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০৬:১৫ এএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১২:৩৩ পিএম
প্রিন্ট সংস্করণ

সিনেমায় একসঙ্গে সাগর ও শ্রাবণী

সিনেমায় একসঙ্গে সাগর ও শ্রাবণী

প্রথমবারের মতো গায়ক, সুরকার, সংগীত পরিচালক এস কে সাগর শান ও গায়িকা শ্রাবণী সায়ন্তনী একটি সিনেমার গানে কণ্ঠ দিলেন। আজিম খান পরিচালিত ‘দুই মা’ সিনেমায় ‘খোদা জানে’ গানে সাগর শান ও শ্রাবণী কণ্ঠ দিয়েছেন।

এরই মধ্যে গানটির রেকর্ডিংয়ের কাজ তারা দুজন সম্পন্ন করেছেন। গানের কথা লিখেছেন আবুল হোসেন মজুমদার। সুর সংগীত করেছেন এস কে সাগর শান। গানটি প্রসঙ্গে এস কে সাগর শান বলেন, ‘খোদা জানে গানটির কথা আমার কাছে খুবই ভালো লেগেছে। যে কারণে কথার সঙ্গে সংগতি রেখেই গানটির সুর ও সংগীতায়োজন এমনভাবে করেছি, যেন গানটি শুনেই শ্রোতা-দর্শকের ভালো লাগে। আর আমার সহশিল্পী শ্রাবণীও মন দিয়ে গানটি গেয়েছেন। যে কারণে গানটিও হয়ে উঠেছে শ্রোতা-দর্শকের শোনার মতো গান। আশা করছি, সিনেমার পর্দায় গানটির চিত্রায়ণও দর্শকের ভালো লাগবে। আর আমি গান গাইতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। কিন্তু তার পরও একজন গায়ক হিসেবে সুর, সংগীতায়োজন সম্পর্কে জ্ঞান থাকাও জরুরি বলে আমি মনে করি।’ নতুন গান নিয়ে শ্রাবণী বলেন,‘সিনেমায় আমার খুব কমই গান গাওয়া হয়েছে। তবুও খোদা জানে গানটি আমার অনেক প্রিয় একটি গান। গানের সুন্দর কথার জন্য আবুল হোসেন মজুমদার ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সেইসঙ্গে শান ভাইয়ার প্রতিও কৃতজ্ঞতা, কারণ মিষ্টি একটা সুরে চমৎকার কম্পোজিশন করেছেন তিনি। আশা করছি গানটি সবার ভালোলাগবে।’ সাগর শানের সংগীত পরিচালনায় সাথী খান গেয়েছেন ‘বিচিত্র মন’, ‘প্রেমের ফান্দে’, ‘বহুরূপী মানুষ’, এফ এস সুমন গেয়েছেন ‘আমার হইলিনা’, ‘কালা বাবু’, জানে আলম গেয়েছেন ‘লাল চান’, ‘চোখের ভাষা’ গানগুলো। সবশেষ মো. ইকবাল পরিচালিত ‘ডেড বডি’ সিনেমায় এফ এ প্রিতমের সুরে শ্রাবণী ও সাগর শানের সংগীতায়োজেন ‘জানরে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রিতম কুমার ও শ্রাবণী সায়ন্তনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

সংসদে প্রধানন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

১০

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

১১

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

১২

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

১৩

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৫

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

১৬

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

১৭

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

১৮

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

১৯

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

২০
X