তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০২:৩৯ এএম
আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০১:০৮ পিএম
প্রিন্ট সংস্করণ

কিয়ারার শেষ সময়ের প্রস্তুতি

কিয়ারার শেষ সময়ের প্রস্তুতি

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির বছরটি ব্যস্ততায় কাটবে—এ আভাস তিনি আগেই দিয়েছিলেন। ২০২৩ সালে তিনি বিগ বাজেটের ‘গেম চেঞ্জার’ সিনেমায় চুক্তিবদ্ধ হন। দক্ষিণী সিনেমার সুপারস্টার রামচরণের বিপরীতে অভিনয় করছেন। এটি পরিচালনা করছেন এস শংকর।

এরই মধ্যে সিনেমাটির বেশ কিছু মুক্তির তারিখ ঘোষণা আসে। তবে ফিল্মবিটের তথ্যমতে, ‘গেম চেঞ্জার’ এ বছরের সেপ্টেম্বরে মুক্তির পরিকল্পনা করছে নির্মাতা ও প্রযোজকরা। ধারণা করা হচ্ছে, এটি সেপ্টেম্বরের ৩ তারিখ মুক্তি পেতে পারে। তবে নিশ্চিত নয়। এ ছাড়া ভারতীয় বেশ কিছু গণমাধ্যমের দাবি, এটি এ বছরের ক্রিসমাসে মুক্তি দেওয়া হবে।

আইএমডিবির তথ্যমতে, সিনেমার সব ধরনের শুটিং ২০২৪ সালের জুন মাসে শেষ হয়েছে। সবশেষ টানা ১০ দিন শুটিংয়ের মাধ্যমে এটি শেষ হয়। এরপর চলে তাদের ডাবিং ও এডিটিংয়ের কাজ, যা এখন একেবারেই শেষপর্যায়ে। এখন শুধু কিয়ারার কিছু দৃশ্যের ডাবিং বাকি আছে। বাকি সবার ডাবিং সম্পন্ন হয়েছে। তাই এ অভিনেত্রীর এখন শেষ সময়ের ব্যস্ততা বেড়ে গেছে। রামের সঙ্গে কিয়ারার এটি দ্বিতীয় সিনেমা। এর আগে তারা জুটি হয়ে ২০১৯ সালে ‘বিনয়ী বিদেয় রামা’ সিনেমায় অভিনয় করেন। দ্বিতীয়বারের মতো জুটি হয়ে আসছেন তারা।

নির্মাতা এস শংকর ২০২১ সালে ‘গেম চেঞ্জার’ সিনেমাটি নির্মাণের ঘোষণা দেন। এরপর দুই বছর পার হয়ে গেলেও সিনেমাটির কাজ শুরু করতে পারছিলেন না বিভিন্ন সংকটে। এটি নির্মাণে খরচ ধরা হয়েছে ১৭০ কোটি রুপি। রামচরণ ও কিয়ারা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অঞ্জলি, এস জে সুরিয়া ও জয়ারাম।

কিয়ারার হাতে এখন বেশ কিছু প্রজেক্ট রয়েছে। এর মধ্যে ডন-৩ সিনেমায় তার অভিনয়ের কথা রয়েছে। যেটির ঘোষণাও হয়ে গেছে। এর শুটিং শুরু হবে এ বছরের শেষের দিকে। যেখানে তিনি প্রথমবারের মতো জুটি বাঁধবেন অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে। এটি মুক্তি পাবে ২০২৫ সালে। এ ছাড়া তার হাতে রয়েছে হৃত্বিক রোশনের ব্লকব্লাস্টার সিনেমা ‘ওয়ার’-এর সিক্যুয়েল ‘ওয়ার-২’-তে দেখা যাবে তাকে, যা এখন আন্ডার প্রোডাকশনে রয়েছে। এটি একটি বিগ বাজেটের সিনেমা হতে যাচ্ছে। সিনেমাটি পরিচালনা করছেন অয়ন মুখার্জি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১০

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১১

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১২

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৩

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৪

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৫

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৬

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৭

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৮

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৯

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

২০
X