তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০২:৫১ এএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১১:২৪ এএম
প্রিন্ট সংস্করণ

সবার জীবন সুন্দর হয়ে উঠুক

সবার জীবন সুন্দর হয়ে উঠুক

নতুন একটি ধারাবাহিকে কাজ শুরু করার কথা ছিল গুণী অভিনেত্রী ফারজানা ছবির। কিন্তু কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীকালে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কারণে পিছিয়ে যায়। তবে নিজের জন্মদিন উপলক্ষে ছবি জানালেন, ১৯ আগস্ট থেকে তিনি দেশের একটি বেসরকারি টিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘মিলন হবে কতোদিনে’র শুটিংয়ে অংশ নিতে যাচ্ছেন। নাটকটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দিন এবং পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল।

ছবি জানান, আরও দুটি ভিন্ন চ্যানেলে তার অভিনীত কায়সার আহমেদ পরিচালিত ‘বকুলপুর সিজন টু’ ও সাজ্জাদ হোসেন দোদুল পরিচালিত ‘বোকা প্রেম’ ধারাবাহিক নিয়মিতভাবে প্রচার হচ্ছে। এদিকে দুটি ধারাবাহিক প্রচারের পাশাপাশি তিনটি নতুন বিজ্ঞাপনও প্রচার হচ্ছে বিভিন্ন চ্যানেলে।

এদিকে আজ ছবির জন্মদিন। বিগত জীবনের প্রতিটি জন্মদিনই কেটেছে অনেক উচ্ছ্বাস আর আনন্দের মধ্য দিয়ে। কিন্তু এবারের জন্মদিন ঘিরে তার নিজের কোনো উচ্ছ্বাস বা আনন্দ নেই। হয়তো পরিবারের সদস্যরা দিনটি একটু বিশেষায়িত করে তোলার চেষ্টা করবে। কিংবা দুই ছেলেকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা থাকবে। এর বাইরে বিশেষ কিছু নয়। ফারজানা ছবি বলেন, ‘বিগত আন্দোলনে শহীদ হওয়া সব শিক্ষার্থী, সাধারণ জনগণ, পুলিশসহ আরও অনেকের আত্মার শান্তি কামনা করছি। তবে বিগত আন্দোলন ঘিরে আমরা যে বর্বরতার পরিচয় দিয়েছি, আমার মনে হয় সেখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। সত্যি বলতে কি, এখন বাতাসটা অনেক ভারী লাগে। আমার বোধ হওয়ার পর আমার ভেতর এতটা খারাপ লাগা কখনো কাজ করেনি। পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছি আমি। ক্ষমতা বদলের পর তারা কখনো যারা ইতিহাস সৃষ্টি করে গেছেন, দেশের জন্য কাজ করে গেছেন, তাদের কখনো অসম্মান করেনি, যা আমরা করেছি। ক্ষমতা বদলের সঙ্গে সঙ্গে এই যে অসম্মান করার মানসিকতাটা, তা বদলাতে হবে। আমি মন থেকে চাই দ্রুত দেশে শান্তি ফিরে আসুক, সবার জীবনে স্থবিরতা ফিরে আসুক। আমাদের সবার জীবন সুন্দর হয়ে উঠুক।’

নাটকের পাশাপাশি ছবি বিজ্ঞাপনেও নিয়মিত অভিনয় করেন। ওটিটিতেও রয়েছে তার ব্যস্ততা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১০

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১২

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১৫

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৬

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৯

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

২০
X