তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০২:৫২ এএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১২:১১ পিএম
প্রিন্ট সংস্করণ

আবারও পুলিশ চরিত্রে রানী

আবারও পুলিশ চরিত্রে রানী

বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা রানী মুখার্জি। নানা ধরনের চরিত্রে অভিনয় করে তিনি দর্শক মহলে হয়েছেন প্রশংসিত। একটি সময় বক্স অফিসেও দাপট ছিল তার। তবে সময়ের সঙ্গে সঙ্গে এখন অনেকটাই কমিয়ে দিয়েছেন অভিনয়। এর মধ্যেই রানী ভক্তদের জন্য সুখবর, আবারও রুপালি পর্দায় পুলিশ চরিত্রে দেখা যাবে তাকে।

তবে নতুন কোনো সিনেমায় নয়। তাকে পুলিশ চরিত্রে দেখা যাবে ‘মারদানি’ সিরিজের সিক্যুয়েলে। ‘মারদানি’ সিনেমার ১০ বছরপূর্তি উপলক্ষে যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। যেখানে প্রযোজনা প্রতিষ্ঠানের ইনস্টাগ্রাম থেকে রানীর একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, ‘মারদানি’র বছর পালনে আমরা আনন্দিত এবং গর্বিত। এই দিনে ভক্ত সবার জন্য আরও একটি সুখবর দিতে চাই। আবারও আমাদের সবার প্রিয় ‘মারদানি’ শিবানী শিবাজী রায় চরিত্রে রানী মুখার্জিকে দেখতে পাবেন। আসছে এই সিক্যুয়েলের তৃতীয় সিনেমা। ২০১৪ সালে প্রথম মুক্তি পায় ‘মারদানি’ সিনেমাটি। এরপর ২০১৯-এ আসে এর সিক্যুয়েল। গত বছরই মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের প্রচারে এসে রানী ‘মারদানি ৩’-এর ইঙ্গিত দিয়েছিলেন। এবার সিনেমাটির শুটিং শুরুর অপেক্ষায়। তবে রানী ছাড়া এবারের সিক্যুয়েলে কারা থাকবেন, সে বিষয়ে এখনো কিছু নিশ্চিত করা হয়নি। এরই মধ্যে তৈরি হয়েছে ‘মারদানি’ ৩-এর চিত্রনাট্য। রানী মুখার্জিকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায় ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায়। এটি ২০২৩ সালে মুক্তি পায়। সিনেমায় রানী দেবিকা চ্যাটার্জির চরিত্রে অভিনয় করেছেন। আর তার স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন অনির্বাণ ভট্টাচার্য। সিনেমাটি নির্মাণ করেছেন আশিমা ছিব্বর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৬ ফুটের বেলিন তিমি

এক ইলিশের দাম ৯ হাজার টাকা

যে কারণে বাতিল হলো কেটি পেরির বহুল প্রতীক্ষিত কনসার্ট

চট্টগ্রামে ইউনিভার্সিটি অব বার্মিংহামের ক্যাম্পাস চালুর উদ্যোগ

বাড়িতে আমার চেয়েও মেসির গুরুত্ব বেশি: অস্কারজয়ী হলিউড তারকা

ভোটার হতে এসে রোহিঙ্গা যুবক আটক

জীবিকার তাগিদে গিয়েছিলেন ক্ষেতে, হঠাৎ বজ্রপাতে হারালেন প্রাণ

সায়েদাবাদ বাসস্ট্যান্ডে অভিযানে পরিত্যক্ত বাস সরাল ডিএসসিসি

আল-আরাফাহ্ ব্যাংকের বিসিএমডি প্রধান হিসেবে মাসুম মিজানের যোগদান

বিশ্বকাপ থেকে বিদায়ের পর জর্ডানের অনন্য নজির

১০

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১১

ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষকদের সাক্ষাৎ, কৃতজ্ঞতা প্রকাশ

১২

ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত ‘ইউরোবাইক’-এ বাংলাদেশের অংশগ্রহণ

১৩

ইরানের মধ্যে ‘নতুন শক্তি’ তৈরি হয়েছে: সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৪

স্বাস্থ্য বাজেটে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ

১৫

ব্যক্তিগত ও দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে সংসদ : গাজী আতাউর

১৬

সাড়ে ৬ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

ফেভারিটের মর্যাদা হারিয়েছে ব্রাজিল: রোনালদো

১৮

উত্তরা ক্লাবে ইবিয়ান ক্লাবের মতবিনিময়

১৯

স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

২০
X