তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০২:৫২ এএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১২:১০ পিএম
প্রিন্ট সংস্করণ

সিনেমা হলে যাবেন না মৌ খান

সিনেমা হলে যাবেন না মৌ খান

চিত্রনায়িকা মৌ খান। সিনেমায় নিজেকে প্রতিষ্ঠা করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। বিরতির পর আজ শুক্রবার তার অভিনীত ‘অমানুষ হলো মানুষ’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় এ সিনেমায় তিনি ‘আলো’ চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে রয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। আজ থেকে ঢাকাসহ সারা দেশের ২০টিরও অধিক সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি। তবে আজ কোনো হলে গিয়ে সিনেমা দেখার আপাতত ইচ্ছে নেই এ নায়িকার। কারণ দেশের সার্বিক পরিস্থিতি ভালো নয়। দেশের নানান অঞ্চল বন্যাকবলিত। এ অবস্থায় নিজে হলে গিয়ে সিনেমা দেখার বিষয়টি সময়ের অনুকূলে নয়। সিনেমা নিয়ে মৌ তার পরিকল্পনা নিয়ে বলেন, ‘ঠিক যখন সিদ্ধান্ত নিয়েছি চলচ্চিত্রে অভিনয় করব, তখন পরিবারের সবার মত ছিল না; কিন্তু আম্মুর অনুপ্রেরণাতেই মূলত সিনেমায় কাজ করতে পারছি। আমার অনেক ভালোলাগা ভালোবাসার জায়গা এ চলচ্চিত্রাঙ্গন। আমি আজীবন এ অঙ্গনেই থাকতে চাই। দর্শকের কাছে বিশেষ অনুরোধ থাকবে, যদি সুযোগ থাকে তারা যেন হলে গিয়ে সিনেমাটি দেখেন।’ তবে দেশের বর্তমান বন্যা পরিস্থিতি যেভাবে ভয়াবহ রূপ ধারণ করেছে, সে ক্ষেত্রে অনেক হলেই সিনেমাটির প্রদর্শন বিঘ্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ‘অমানুষ হলো মানুষ’ সিনেমায় আরও অভিনয় করেছেন বড়দা মিঠু, রাশেদা চৌধুরী, জ্যাকি আলমগীর, বকুল সওদাগর, কিরণ কুমার, সেলিমসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১০

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৩

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১৪

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৫

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৬

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৭

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৮

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৯

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

২০
X